…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বরিশালে কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় ডুবল পাঁচ স্পিডবোট, ফাটল গমবোঝাই জাহাজের তলা

নিজস্ব প্রতিবেদক
বরিশালে কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় ডুবল পাঁচ স্পিডবোট, ফাটল গমবোঝাই জাহাজের তলা
ছবি: সংগৃহীত

বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোট ডুবে গেছে এবং ৩০০ মেট্রিক টন গম বহনকারী অপর একটি জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর ডিসি ঘাট-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোস্ট গার্ডের জাহাজটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত বরিশাল থেকে চলে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে কোস্ট গার্ডের ‘স্বাধীন বাংলা’ জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই জাহাজের ধাক্কায় কীর্তনখোলা নদীর তীরে থাকা ডিসি ঘাট-সংলগ্ন পাঁচটি স্পিডবোট ডুবে যায়। পরে জাহাজটি বিআইডব্লিউটিএর একটি জাহাজকে ধাক্কা দিয়ে অপর পাশে নোঙর করা অবস্থায় থাকা খাদ্য গুদামের গমবোঝাই ‘ডিবি পাপিয়া’ নামের জাহাজকে ধাক্কা দেয়। এতে সেই জাহাজের নিচের অংশ ফেটে যায় এবং গমবোঝাই জাহাজটি পানিতে তলিয়ে যেতে শুরু করে।

ক্ষতিগ্রস্ত জাহাজের লোকজন চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসে সংবাদ দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষতিগ্রস্ত জাহাজটি টেনে তীরে এনে গমগুলো খালাস করেন। দুর্ঘটনার পরপরই জাহাজে পানি ওঠায় প্রায় দুই ট্রাক গম ভিজে যায়।

বরিশাল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সাঈদ বলেছেন, জাহাজে প্রায় কোটি টাকার গম আছে। খাদ্য গুদামের জন্য গমগুলো খুলনা থেকে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে গমের বস্তাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।

খবর পেয়ে দুপুরে বরিশালের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত গমগুলো খুব দ্রুত স্থানান্তরের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের মেঘনায় হাজারো জেলে, জমজমাট ঘাটে কমেনি ইলিশের দাম
জাতীয়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের মেঘনায় হাজারো জেলে, জমজমাট ঘাটে কমেনি ইলিশের দাম

নিরাপদে মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশালের মেঘনা নদীতে। রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে নে…

বরিশালে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী সজল নিহত, আহত ২
জাতীয়

বরিশালে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী সজল নিহত, আহত ২

বরিশাল নগরীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।…

জাতীয়

পাবনার ভাঙ্গুড়ায় বাড়িতে ভেজাল দুধের কারখানা: ২৭০০ কেজি জেলি জব্দ, মালিকের এক বছরের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়া উপজেলার একটি বসতবাড়িতে গড়ে ওঠা অবৈধ ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় দুই হাজার ৭০০ কেজি ক্…

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন এগিয়ে গেল দুই কিলোমিটার
জাতীয়

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন এগিয়ে গেল দুই কিলোমিটার

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগি বিচ্ছিন্ন হওয়ার পর রেলের ইঞ্জিন কয়েকটি বগি নিয…