ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে, আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধের অবসান শিগগিরই ঘটবে। তবে কীভাবে এই অবসান ঘটবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে শুক্রবার কানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “এটি শিগগিরই শেষ হয়ে যাবে। আমাদের এমন নিশ্চয়তা প্রয়োজন যে, সেখানে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।”
তিনি জানিয়েছেন, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে কোনো ধরনের হামলা চালাবে না।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শিগগিরই ইরানের বিষয়ে ‘কাজটি সম্পন্ন’ করবে। তবে তিনি কূটনৈতিক নাকি সামরিক—কোন পথে এগোতে চান, তা স্পষ্ট করেননি।




