…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

কারখানায় দিনে ১ ডলার ২০ সেন্ট মজুরি থেকে চীনের সবচেয়ে ধনী নারী ঝৌ ছুনফেই

নিজস্ব প্রতিবেদক
কারখানায় দিনে ১ ডলার ২০ সেন্ট মজুরি থেকে চীনের সবচেয়ে ধনী নারী ঝৌ ছুনফেই
ছবি: সংগৃহীত

স্কুলের গণ্ডি পেরোনোর আগেই পড়াশোনা ছেড়েছিলেন ঝৌ ছুনফেই। ঘড়ির কাচ তৈরির কারখানায় তাঁর দৈনিক মজুরি ছিল মাত্র ১ ডলার ২০ সেন্টের সমান। সেই কারখানা শ্রমিকই এখন চীনের সবচেয়ে ধনী নারী। প্রযুক্তি প্রতিষ্ঠান লেন্স টেকনোলজির প্রতিষ্ঠাতা ঝৌয়ের সম্পদের পরিমাণ এখন ১২৭ বিলিয়ন ইউয়ান, যা প্রায় ১৯ বিলিয়ন ডলারের সমান।

শুক্রবার (৩০ অক্টোবর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, গত ২৮ অক্টোবর প্রকাশিত হুরুন রিচেস্ট উইমেন ইন চায়না ২০২৬ তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন ৫৬ বছর বয়সী ঝৌ। গত এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১৫ শতাংশ।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন হ্যানসোহ ফার্মাসিউটিক্যালের প্রতিষ্ঠাতা ঝং হুইজুয়ান। তাঁর সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ইউয়ান।

১৯৭০ সালে চীনের হুনান প্রদেশে জন্ম ঝৌয়ের। কিশোর বয়সেই স্কুল ছেড়ে তিনি পাড়ি জমান শেনজেনে। সেখানে একটি ঘড়ির কাচ তৈরির কারখানায় কাজ শুরু করেন তিনি। কারখানার কাজের মধ্যেই কাচ প্রক্রিয়াজাতকরণ ও নকশা তৈরির নানা কৌশল আয়ত্ত করেন তিনি।

মাত্র ২৩ বছর বয়সে নিজের একটি কাচ প্রক্রিয়াজাতকরণ কর্মশালা প্রতিষ্ঠা করেন ঝৌ। পরে প্রতিষ্ঠা করেন লেন্স টেকনোলজি। স্মার্টফোনের পর্দার জন্য কাচের কভার তৈরিতে প্রতিষ্ঠানটি দ্রুত গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে।

২০০৭ সালে অ্যাপলের প্রথম আইফোনের জন্য কাচের কভার সরবরাহের সুযোগ পাওয়ার পর প্রতিষ্ঠানটির ব্যবসা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। ২০১১ থেকে ২০১৪ সালের প্রথমার্ধ পর্যন্ত লেন্স টেকনোলজির মূল ব্যবসার প্রায় অর্ধেক রাজস্ব এসেছিল অ্যাপলের কাছ থেকে।

২০১৫ সালের মার্চে শেনজেন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি। এর ফলে ঝৌয়ের সম্পদ দ্রুত বৃদ্ধি পায় এবং ওই বছরই প্রথমবার চীনের শীর্ষ ধনী নারীর স্বীকৃতি পান তিনি।

তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ এবং অ্যাপলের বিক্রি নিয়ে উদ্বেগের কারণে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমে গেলে তাঁর সম্পদেও বড় ধাক্কা লাগে। পরবর্তী সময়ে স্মার্টফোনের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট যন্ত্রাংশ ও রোবোটিকস খাতে ব্যবসা সম্প্রসারণ করে লেন্স টেকনোলজি। ২০২৫ সালের জুলাইয়ে হংকংয়ে দ্বিতীয়বার শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে সম্প্রসারণের জন্য অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি খাতে ঝৌয়ের অবস্থান আরও দৃশ্যমান হয় গত ১৪ মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তাঁর আসন ছিল অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের মাঝখানে।

সম্প্রতি পুজিয়াং ইনোভেশন ফোরাম ২০২৬-এ ঝৌ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শুধু কম্পিউটিং সক্ষমতা ও অ্যালগরিদম নয়, পুরো প্রযুক্তিব্যবস্থাজুড়ে ধারাবাহিক উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।

হুরুনের তালিকা অনুযায়ী, চীনের শীর্ষ ৫০ ধনী নারীর ৬৫ শতাংশই স্বপ্রতিষ্ঠিত উদ্যোক্তা। তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ রেকর্ড ১ দশমিক ৯৩ ট্রিলিয়ন ইউয়ান।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

জাপান সফরের ফল: পাঁচ বছরে এক লাখ কোটি ইয়েন বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা, সৃষ্টি হতে পারে দুই লাখ কর্মসংস্থান
অর্থনীতি ও ব্যবসা

জাপান সফরের ফল: পাঁচ বছরে এক লাখ কোটি ইয়েন বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা, সৃষ্টি হতে পারে দুই লাখ কর্মসংস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে টোকিও বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি বেসরকারি বিনিয়ো…

কুমিল্লায় পূজামণ্ডপের বরাদ্দের চাল নিয়ে বাণিজ্য: যুবদল নেতার কেনা ৫১৮ বস্তা চাল গৌরীপুরে জব্দ
অর্থনীতি ও ব্যবসা

কুমিল্লায় পূজামণ্ডপের বরাদ্দের চাল নিয়ে বাণিজ্য: যুবদল নেতার কেনা ৫১৮ বস্তা চাল গৌরীপুরে জব্দ

কুমিল্লার হোমনা খাদ্যগুদাম থেকে নেওয়া ৫১৮ বস্তা সরকারি চাল দাউদকান্দির গৌরীপুরে আটক করেছে পুলিশ। দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের অনুকূলে বরাদ্দ করা এস…

বাইন্যান্সে রেকর্ড ৬.৩ বিলিয়ন ডলারের হ্যাকিং, সব ক্ষতি বহনের ঘোষণা এক্সচেঞ্জটির
অর্থনীতি ও ব্যবসা

বাইন্যান্সে রেকর্ড ৬.৩ বিলিয়ন ডলারের হ্যাকিং, সব ক্ষতি বহনের ঘোষণা এক্সচেঞ্জটির

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের এক বিশাল হ্যাকিংয়ের শিকার হয়েছে, যা এই শিল্পে এখন পর্যন্ত রেকর্ড পরিম…

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর পেলেও চ্যালেঞ্জ কমেনি: রপ্তানি, ব্যাংক খাত ও রাজস্বে সংস্কারই এখন মূল পরীক্ষা
অর্থনীতি ও ব্যবসা

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর পেলেও চ্যালেঞ্জ কমেনি: রপ্তানি, ব্যাংক খাত ও রাজস্বে সংস্কারই এখন মূল পরীক্ষা

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ আরও তিন বছর সময় পেয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ স…