…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

কেপ টাউন টেস্টে শেষ দিনের রোমাঞ্চ: অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৮৮, দক্ষিণ আফ্রিকার চাই ১০ উইকেট

নিজস্ব প্রতিবেদক

সিরিজ নির্ধারণী কেপ টাউন টেস্টের ভাগ্য ঝুলে আছে শেষ দিনে। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফিরেছে দক্ষিণ আফ্রিকা।

রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডারের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য শেষ দিনে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৮৮ রান, আর দক্ষিণ আফ্রিকার দরকার ১০ উইকেট।

চতুর্থ দিন সকালে ১৪০ রানে ৪ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। তখন অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র ৪০ রানে এগিয়ে ছিল তারা।

দিনের শুরুতেই ম্যাথু ব্রেটজকেকে ৪৩ রানে ফিরিয়ে দেন প্যাট কামিন্স। এরপর দলের হাল ধরেন রিকেলটন ও মুল্ডার। ষষ্ঠ উইকেটে দুজনের ১৫৪ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে শক্ত অবস্থানে নিয়ে যায়।

রিকেলটন ২১৮ বলে ১০১ রান করে রানআউট হন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার।

অন্য প্রান্তে ব্যাটিং চালিয়ে যান মুল্ডার। ২০৪ বলে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২০৭ বলে ১১৫ রানে থামে তাঁর ইনিংস, যাতে ছিল ৪টি ছক্কা ও ৯টি চার।

শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মিচেল স্টার্ক ও নাথান লায়নের বোলিংয়ে ৩৪৩ থেকে ৩৪৪ রানের মধ্যে দুটি উইকেট হারায় তারা। পরে জেরাল্ড কোয়েটজিও রানআউট হন।

শেষ পর্যন্ত ১৩৪.৩ ওভারে ৩৮৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও নাথান লায়ন।

খেলা বিভাগের আরও খবর

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
খেলা

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস …

দুই বছর পর বদলে গেল ডোয়াইন ওয়েডের সেই ভাইরাল মূর্তি, উন্মোচিত হলো ‘উন্নত’ সংস্করণ
খেলা

দুই বছর পর বদলে গেল ডোয়াইন ওয়েডের সেই ভাইরাল মূর্তি, উন্মোচিত হলো ‘উন্নত’ সংস্করণ

মিয়ামি হিট তাদের ফ্র্যাঞ্চাইজি কিংবদন্তি ডোয়াইন ওয়েডের বিতর্কিত মূর্তির ‘উন্নত’ সংস্করণ উন্মোচন করেছে। দুই বছর আগে প্রথম উন্মোচনের পর থেকেই মূর্তিট…

খেলা

ইউরোপের শীর্ষ লিগগুলোর বড় ক্লাবদের মধ্যে একমাত্র অপরাজিত বায়ার্ন মিউনিখ, খেলেছে ১২ ম্যাচ

ইউরোপজুড়ে শীর্ষ ১০ লিগের মধ্যে এ পর্যন্ত একটি ক্লাবই আছে, যারা চলতি মৌসুমে একটি ম্যাচেও হারেনি। এ পর্যন্ত ১২ ম্যাচ খেলে না হারা দলটি বায়ার্ন মিউনিখ।…

মিরপুর টেস্টে ২০০ রানের লক্ষ্য চায় বাংলাদেশ, ১৫০ হলেও আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ
খেলা

মিরপুর টেস্টে ২০০ রানের লক্ষ্য চায় বাংলাদেশ, ১৫০ হলেও আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ

ব্যাটিং ব্যর্থতায় মিরপুর টেস্টে চাপে পড়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান, সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে …