ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর
বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান ১৩ নম্বরে। বাতাসের মান সূচকে রাজধানীর স্কোর নিয়ে শহরটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১২৭। এই মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
একই সময়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের হংহু শহর, যার স্কোর ১৬৪। ১৬২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি। এই দুটি শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়েছে।
১৬২ ও ১৫৮ স্কোর নিয়ে তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে চীনের সাংহাই ও পাকিস্তানের করাচি। এই দুই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়েছে।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বায়ুমানের স্কোর ৯৯ থেকে ১৫৪-এর মধ্যে রয়েছে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ ধরা হয়।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ পর্যন্ত হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ঢাকার আজকের স্কোর এই পর্যায়ের মধ্যেই পড়েছে।
স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


