…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’-এ আবার একসঙ্গে চঞ্চল চৌধুরী ও আফরান নিশো

নিজস্ব প্রতিবেদক
ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’-এ আবার একসঙ্গে চঞ্চল চৌধুরী ও আফরান নিশো
ছবি: সংগৃহীত

গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। বছর না ঘুরতেই আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তাঁরা।

এবার তাঁদের দেখা যাবে নির্মাতা ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’-এ। এতে প্রধান নারী চরিত্রে আছেন তমা মির্জা। নিশোর প্রথম দুই সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র নায়িকাও ছিলেন তিনি।

কয়েক মাস ধরে খলনায়ক নির্মাণ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শুরুতে নির্মাতা বিষয়টিকে ‘ফেক নিউজ’ বলে এড়িয়ে গেলেও অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমার দৃশ্যধারণের কাজ বাংলাদেশ ও ভারত মিলিয়ে ইতিমধ্যে শেষ হয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘মানব চরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ণ খলনায়ক। চিত্রনাট্য, কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী—প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন। নিশো ভাই ও চঞ্চল ভাইয়ের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করাটা যেমন রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং, তেমনই আনন্দের।’

আফরান নিশো সিনেমাটিকে একটি ‘দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘ভিকি জাহেদের নির্মাণ, গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন। খলনায়কের চিত্রনাট্য শোনার পরেই মনে হয়েছে এটি দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস। আশা করি দর্শকেরা নতুন এক অভিজ্ঞতা পাবেন।’

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, ‘খলনায়ক সিনেমায় আমার অভিনীত চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময় উপভোগ্য। দর্শক সিনেমাটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

সিনেমাটিতে চঞ্চল-নিশো ও তমার পাশাপাশি আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেন্টু।

এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। এর আগে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘হৃদয় জুড়ে’ সিনেমায় নিরবের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।

খলনায়কের মাধ্যমে প্রথমবারের মতো যৌথ প্রযোজনায় যুক্ত হয়েছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

বিনোদন বিভাগের আরও খবর

মেয়ে নিউইয়র্কে কসমেটোলজিতে, ছেলে দুবাইয়ে আবাসন ব্যবসায়: মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
বিনোদন

মেয়ে নিউইয়র্কে কসমেটোলজিতে, ছেলে দুবাইয়ে আবাসন ব্যবসায়: মৌসুমী–ওমর সানীর দুই সন্তান

নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানীর দুই সন্তানই এখন দেশের বাইরে নিজ নিজ পড়াশোনা ও কাজ নিয়ে ব্যস্ত। মেয়ে ফাইজা আবিহা মৌসুমী যুক…

বিনোদন

দেশি কুকুরের প্রশিক্ষণে আটকে থাকা ‘জানোয়ার’র প্রথম পোস্টার প্রকাশ, ছবিতে ১৫০ শিল্পী

দীর্ঘ অপেক্ষা ও নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রকাশ্যে এসেছে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘জানোয়ার-দ্য বিস্ট’-এর প্রথম অফিসিয়াল পোস্টার। প্রযোজনা প্রত…

‘পাবজি’ নিয়ে লাইভ-অ্যাকশন সিরিজ বানাচ্ছে নেটফ্লিক্স, কেন্দ্রে ডোনাল্ড গ্লোভার
বিনোদন

‘পাবজি’ নিয়ে লাইভ-অ্যাকশন সিরিজ বানাচ্ছে নেটফ্লিক্স, কেন্দ্রে ডোনাল্ড গ্লোভার

জনপ্রিয় ব্যাটল রয়্যাল ভিডিও গেম ‘পাবজি’ বা ‘প্লেয়ারআননোনস ব্যাটলগ্রাউন্ডস’ নিয়ে এবার লাইভ-অ্যাকশন সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স। সিরিজটিতে কেন্দ্র…

শুটিং সেটে অনুমতি ছাড়া বহিরাগত: নগ্ন দৃশ্যে আপত্তি তুলেছিলেন জেনিফার লরেন্স
বিনোদন

শুটিং সেটে অনুমতি ছাড়া বহিরাগত: নগ্ন দৃশ্যে আপত্তি তুলেছিলেন জেনিফার লরেন্স

হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন, একবার নগ্ন দৃশ্যের শুটিং করতে গিয়ে সেটে অনুমতি ছাড়াই কিছু বহিরাগত কর্মী উপস্থিত থাকায় তিনি তীব্র বিরক্তি…