…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ধানমন্ডিতে সকালের নাস্তায় ডিম ভাজি না পেয়ে ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে সকালের নাস্তায় ডিম ভাজি না পেয়ে ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে সকালের নাস্তায় ডিম ভাজি না পেয়ে ক্ষোভে ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহত নারীর নাম আফিয়া আক্তার (৬৮)। অভিযুক্ত ছেলে তাহসিন আরিফ অর্ণবকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ধানমন্ডির ৯/এ সড়কের নিজ বাসার ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, অর্ণব সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেতে চান। নাস্তায় ডিম ভাজি না পেয়ে ক্ষোভে তিনি ঘুমন্ত মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে অর্ণবকে আটক করে এবং ঘটনাস্থল থেকে আফিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, অর্ণব মানসিকভাবে অসুস্থ ও মাদকাসক্ত। দীর্ঘদিন রিহ্যাবে থেকে চিকিৎসা নেওয়ার পর মাসখানেক আগে তিনি বাসায় ফেরেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, নিহতের মুখ ও গলায় ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ওসি বলেন, নিহতের মেয়েরা বিদেশে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর মরদেহ দাফন ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

তাহসিফ হত্যা তদন্তে নতুন তথ্য: শেষ রাতে উত্তরার বারে দেড় ঘণ্টা, সিসিটিভিতে ধরা পড়ল সময়রেখা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার আগে রাজধানীর…

কালিয়াকৈরের চন্দ্রায় মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ
আইন ও অপরাধ

কালিয়াকৈরের চন্দ্রায় মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গাজীপুরের ক…

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক মন্তব্য নিয়ে সালিসের পর দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত ২০
আইন ও অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক মন্তব্য নিয়ে সালিসের পর দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও রিলসে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে আশুগঞ্জ বাজারে…

তাহসিফ সাউরি হত্যা: হাসিনার পালানোর ভিডিও ছড়ানোই কারণ হতে পারে বলে রাষ্ট্রপক্ষের সন্দেহ, দীপ চার দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

তাহসিফ সাউরি হত্যা: হাসিনার পালানোর ভিডিও ছড়ানোই কারণ হতে পারে বলে রাষ্ট্রপক্ষের সন্দেহ, দীপ চার দিনের রিমান্ডে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার কারণে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ …