…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম রসায়ন অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম রসায়ন অলিম্পিয়াড
ছবি: সংগৃহীত

রসায়ন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো ও মেধা বিকাশের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা অঞ্চলের ১৬তম রসায়ন অলিম্পিয়াড। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রসায়ন বিভাগের সহযোগী সংগঠন ‘রসায়ন সমিতি’র আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশ নিতে কুমিল্লা অঞ্চল থেকে মোট ৬৮০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬৩৮ জন।

অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুবির রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিম্পিয়াডের সদস্যসচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী মোন্তাছির ভূঁইয়া বলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই পড়াশোনায় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়ার মতো অবস্থানে ছিলাম না। নিজেকে একজন সাধারণ শিক্ষার্থী মনে করি। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের ভালো করার সম্ভাবনাই বেশি মনে হয়েছিল। নিজের অবস্থান নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। কিন্তু ফলাফলে দ্বিতীয় হওয়ার পর অনুভূতিটা ছিল অসাধারণ। বাবা-মাকে যখন বিষয়টি জানাই, তখন আবেগ ধরে রাখতে পারিনি।’

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘রসায়ন শুধু ল্যাবের বিভিন্ন বিক্রিয়া বা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে রসায়ন জড়িত। সকালে আমরা যে খাবার খেয়ে থাকি, তার উপাদান থেকে শুরু করে সুস্থ থাকার জন্য কী পরিমাণ খাবার গ্রহণ করা উচিত, সবকিছুতেই রসায়নের ভূমিকা রয়েছে।’

তিনি আরও বলেন, অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য শুধু বিজয়ীদের পুরস্কৃত করা নয়; বরং রসায়নকে জনপ্রিয় করা এবং এর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা। এবার কুমিল্লা অঞ্চলের প্রায় সাড়ে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ প্রমাণ করে, রসায়নের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রশংসনীয় এবং এটি মেধা বিকাশে ভূমিকা রাখবে। তবে বর্তমান পরীক্ষার ফলাফল হতাশাজনক, যা শিক্ষাব্যবস্থার অবস্থাকেই প্রকাশ করে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মোবাইল ফোন বর্তমানে পড়ালেখার প্রধান শত্রু; তিনি একে ‘শয়তানের বাক্স’ বলে অভিহিত করেন। জ্ঞান অর্জনের জন্য ভালো পাঠ্যবই ও ভালো শিক্ষক প্রয়োজন উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের প্রতিদিন নিয়মিত ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অলিম্পিয়াডের সদস্যসচিব ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তির বিকাশে রসায়ন অলিম্পিয়াড একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পাঠ্যবইয়ের প্রচলিত শিক্ষার বাইরে এসে শিক্ষার্থীরা যেন রসায়নকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে পারে, আয়োজনের মাধ্যমে সেই সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের অনুপ্রাণিত করেছে। আয়োজন সফল করায় বাংলাদেশ রসায়ন সমিতি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও আয়োজক কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, এ অলিম্পিয়াডের মধ্য দিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার মতো মেধাবী শিক্ষার্থী তৈরি হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

ফেনী গার্লস ক্যাডেট কলেজের চার বছরের শতভাগ জিপিএ-৫-এর রেকর্ড ভাঙল, জেলার দুই কলেজে পাস করেনি কেউ
শিক্ষা

ফেনী গার্লস ক্যাডেট কলেজের চার বছরের শতভাগ জিপিএ-৫-এর রেকর্ড ভাঙল, জেলার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজের টানা চার বছরের শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড ভেঙে গেছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ৬১ জন পরীক্ষার্থী অং…

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে বিজ্ঞানে পাস ৬৩.৮৩ শতাংশ, মানবিকে ৪১.৪৫ — ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
শিক্ষা

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে বিজ্ঞানে পাস ৬৩.৮৩ শতাংশ, মানবিকে ৪১.৪৫ — ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী…

কুমিল্লা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার ৪৮.০৪ শতাংশ; তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
শিক্ষা

কুমিল্লা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার ৪৮.০৪ শতাংশ; তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই প…

কুমিল্লা বোর্ডে পাস ৪৮.০৪ শতাংশ: ইংরেজি ও উচ্চতর গণিতে ফল বিপর্যয়, বললেন পরীক্ষা নিয়ন্ত্রক
শিক্ষা

কুমিল্লা বোর্ডে পাস ৪৮.০৪ শতাংশ: ইংরেজি ও উচ্চতর গণিতে ফল বিপর্যয়, বললেন পরীক্ষা নিয়ন্ত্রক

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। গত বছর এই হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এ …