…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রয়োজনে সরকার পতনের এক দফার ডাক: যশোরে ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রয়োজনে সরকার পতনের এক দফার ডাক: যশোরে ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

গণভোটের গণরায় সংসদের মাধ্যমে বাস্তবায়ন না হলে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সাত দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী ১১ দলের লংমার্চে যশোরের মুড়লী মোড়ের পথসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে সমস্যার সমাধান না হলে আজকের সাত দফা শেষ পর্যন্ত এক দফায় রূপান্তরিত হবে।’

তিনি বলেন, ‘আমরা সংসদে বসেই গণভোটের গণরায় ও জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নসহ ৭ দফা দাবির সমাধান করতে চাই। কিন্তু তা না হলে আবারও দেশের জনগণকে সাথে নিয়ে গণবিপ্লবের ডাক দেওয়া হবে। প্রয়োজনে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক দিতে আমাদের বাধ্য করবেন না।’

পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপির যুগ্ম সদস্য সচিব সাঈদ মোস্তাফিজ, মুস্তাফিজুর রহমান ইরান, প্রকৌশলী রাশেদ প্রধান, এলডিপির বিল্লাল হোসেন নিয়াজী, বিডিপির চেয়ারম্যান আনোয়ার হোসেন চান ও মুফতি শরাফত হোসেন।

লংমার্চের এই পথসভা শেষ পর্যন্ত জনসভায় রূপ নেয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।

যশোরের পথসভা শেষে জামায়াত আমিরের নেতৃত্বে লংমার্চের গাড়িবহর শহরের মণিহার, বারান্দীপাড়া, শেখহাটি হাইকোর্ট মোড়, নতুন উপশহর খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ি, চুড়ামনকাটি ও সাতমাইল হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়।

এ সময় রাস্তার দুই পাশে শত শত নারী-পুরুষ দাঁড়িয়ে লংমার্চের বহরকে স্বাগত জানান।

রাজনীতি বিভাগের আরও খবর

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না
রাজনীতি

যশোরে লংমার্চের পথসভায় হাসনাত: সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির লোক খুঁজে পাওয়া যাবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির একটা লোকও খুঁজে পাওয…

রাজনীতি

বায়তুল মোকাররমে লংমার্চ উদ্বোধনে অলি আহমেদ: সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন

সময় থাকতে সতর্ক হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে …

রাজনীতি

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না: বায়তুল মোকাররমে লংমার্চ উদ্বোধনে শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। শনিবার (৩১ অক্টোবর) স…

গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ: বায়তুল মোকাররম থেকে লংমার্চ শুরুর সমাবেশে মামুনুল হক
রাজনীতি

গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ: বায়তুল মোকাররম থেকে লংমার্চ শুরুর সমাবেশে মামুনুল হক

বাংলাদেশের বর্তমান সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও চাঁদাবাজির মূল কারণ সংবিধান সংস্কার না করা …