…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ব্রহ্মপুত্রের বুকে চলন্ত নৌকায় কন্যাসন্তানের জন্ম, সুস্থ আছেন মা ও নবজাতক

নিজস্ব প্রতিবেদক
ব্রহ্মপুত্রের বুকে চলন্ত নৌকায় কন্যাসন্তানের জন্ম, সুস্থ আছেন মা ও নবজাতক
ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে চলন্ত নৌকায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দুর্গম চরাঞ্চলের এক নারী। শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ফুলছড়ি ইউনিয়নের কালুরপাড়া ঘাট ও ফুলছড়ি ঘাটের মাঝামাঝি এলাকায় নৌকার পাটাতনেই জন্ম নেয় শিশুটি। মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছেন।

প্রসূতি নারীর নাম আকলিমা আখতার; তিনি কালুরপাড়া গ্রামের বাসিন্দা। স্বজনরা জানান, বাড়িতে তাঁর প্রসববেদনা শুরু হলে তাঁকে গাইবান্ধা শহরের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় পরিবার।

কিন্তু হাসপাতালে পৌঁছানো সহজ ছিল না। চরের দীর্ঘ বালুপথ পাড়ি দিতে জলচৌকি ও বাঁশ দিয়ে মাচা বানিয়ে কাঁধে করে স্বজনরা আকলিমাকে কালুরপাড়া ঘাটে পৌঁছে দেন। ঘাটে পৌঁছেও কোনো নৌকা না পেয়ে পরিবারটি চরম বিপাকে পড়ে।

ঠিক সেই সময় সহায়তায় এগিয়ে আসে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’-এর একটি কর্মীদল। সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক রোকনুদ্দৌলা জানান, প্রকল্পের জরিপকাজ শেষ করে তাদের দলটি নৌকায় গাইবান্ধা শহরে ফিরছিল। প্রসূতির স্বজনদের অনুরোধ ও রোগীর আশঙ্কাজনক অবস্থা দেখে তারা দ্রুত পরিবারটিকে নিজেদের নৌকায় তুলে নেন।

নৌকায় ওঠার পরই আকলিমার প্রসববেদনা আরও তীব্র হয়ে ওঠে। তখন নৌকায় থাকা নারী কর্মী ও প্রসূতির স্বজনেরা পরনের কাপড় দিয়ে চারপাশে আড়াল তৈরি করে নিরাপদ প্রসবের পরিবেশ করে দেন।

ফুলছড়ি ঘাটের উদ্দেশে রওনা হওয়ার ৪০ মিনিটের মাথায় মাঝনদীতে নৌকার পাটাতনেই জন্ম নেয় কন্যাশিশুটি। দুর্গম চর থেকে হাসপাতালের পথে যাত্রা শুরুর পর পথেই মা হতে হয় আকলিমাকে।

রোকনুদ্দৌলা বলেন, মা ও শিশুকে নিরাপদ দেখে তাঁরা ফুলছড়ি ঘাট থেকে পরিবারটিকে চরের বাড়িতে পৌঁছে দিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

দিনাজপুরে মন্ত্রী জাহিদ হোসেন: স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি
স্বাস্থ্য

দিনাজপুরে মন্ত্রী জাহিদ হোসেন: স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি

স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি রো…

স্বাস্থ্য

দিনাজপুরে ক্যান্সার হাসপাতালের বহির্বিভাগ চালু, তিন মাসে ৩০ শয্যার পরিকল্পনা

স্তন ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনাজপুরে মাসব্যাপী কর্মসূচি পালন কর…

স্বাস্থ্য

ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ তবু জ্বর সারছে না অনেকের, নতুন ভাইরাসের প্রমাণ নেই বলছে আইইডিসিআর

দেশে জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা ও দুর্বলতা নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন অনেকে। কিন্তু ডেঙ্গু বা চিকুনগুনিয়ার পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, আর একাধিক পরী…

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু, ১৫ মার্চ থেকে মোট মৃত্যু ১ হাজার ২৫২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বে…