…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু, ১৫ মার্চ থেকে মোট মৃত্যু ১ হাজার ২৫২

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে।

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ২৫২ জনের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৭ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৮৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং নতুন করে ৯৭ জন হামে আক্রান্ত হয়েছেন।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৭ জন হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনে।

গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ৩ হাজার ৫২৮ জন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৯৫ হাজার ৩৭১ জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৮৬৭ জন।

বরিশাল বিভাগে ২৪ হাজার ৫৯৩ জন, সিলেটে ১৯ হাজার ৭৬৩ জন, খুলনায় ১৫ হাজার ৫১৭ জন, রাজশাহীতে ১১ হাজার ৪৫৬ জন, ময়মনসিংহে ১১ হাজার ৮১৬ জন এবং রংপুর বিভাগে ৪ হাজার ২৭৭ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ লাখ শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য ও ক্যারিয়ার সেন্টার, বায়োটেডের সঙ্গে চুক্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা, মানসিক সুস্থতা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘ক্যারিয়ার অ্যান্ড ওয়ে…

এক দিনে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩৩ জন: স্বাস্থ্য অধিদফতর
স্বাস্থ্য

এক দিনে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩৩ জন: স্বাস্থ্য অধিদফতর

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩৩ জন। শনিবা…

স্বাস্থ্য

টাঙ্গাইলের ঘাটাইলে ক্যাম্পে বিনামূল্যে সেবা পেলেন প্রায় ৪০০ রোগী

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গত ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চল…

স্বাস্থ্য

সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট চালু হচ্ছে ১ জানুয়ারি, চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণ শুরু

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। ওই সময় থেকে প্রতিষ্ঠান…