…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট চালু হচ্ছে ১ জানুয়ারি, চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। ওই সময় থেকে প্রতিষ্ঠানটিতে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাভারে প্রতিষ্ঠানটির অবকাঠামো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটির সব সংস্কারকাজ শেষ করে ব্যবহারের উপযোগী করা হবে।

পরিদর্শনের আগে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্বাস্থ্যসচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এবং গণপূর্ত বিভাগের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রতিমন্ত্রী।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত বিভাগের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সরেজমিন পরিদর্শন করে নষ্ট ও চুরি যাওয়া সরঞ্জামের তালিকা তৈরি করবে। পাশাপাশি আগামী এক থেকে দুই দিনের মধ্যে কর্মকর্তাদের বসার ব্যবস্থা ও সাব-স্টেশন চালুর উদ্যোগ নেবে গণপূর্ত বিভাগ।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকা প্রতিষ্ঠানটিকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার জাতীয় প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, আগের সরকারের আমলে জনগণের অর্থ অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার একটি ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে ‘উই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা করেছিলেন; সেই পরিকল্পনার অংশ হিসেবে স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনসভার রাজনীতি নয়, জনসেবার রাজনীতি করতে চায়। জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সব ধরনের দুর্নীতি ও অনাচার প্রতিহত করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম ও অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

আমেরিকার চেয়ে দশ ভাগের এক ভাগ খরচে ভারতে স্বাস্থ্য পরীক্ষা, ভ্লগারের ভিডিও ঘিরে বিতর্ক
স্বাস্থ্য

আমেরিকার চেয়ে দশ ভাগের এক ভাগ খরচে ভারতে স্বাস্থ্য পরীক্ষা, ভ্লগারের ভিডিও ঘিরে বিতর্ক

চিকিৎসার খরচ কমাতে বিদেশে যাওয়ার প্রবণতা নতুন নয়। এবার আমেরিকা থেকে ভারতে এসে সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিজের অভিজ্ঞতা ভিডিওতে ভাগ করে নিয়ে…

স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামে আক্রান্ত ১ হাজার ৩৫০ ছাড়িয়েছে, কেন্দ্রে ল্যাঙ্কাস্টারের অ্যামিশ জনগোষ্ঠী

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে চলতি বছর হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৫০ ছাড়িয়েছে। অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ…

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলেই ব্যবস্থা
স্বাস্থ্য

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলেই ব্যবস্থা

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস…

মিরপুরে ডেঙ্গু শনাক্তে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ চালু, বিনামূল্যে মিলছে নানা সেবা
স্বাস্থ্য

মিরপুরে ডেঙ্গু শনাক্তে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ চালু, বিনামূল্যে মিলছে নানা সেবা

রাজধানীর মিরপুরে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসায় ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগ…