…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলেই ব্যবস্থা
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই ফির বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়া যাবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো দালালের সঙ্গে যোগাযোগ না করতেও কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ করানোর পর কোনো কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে কিংবা হয়রানি, টালবাহানা বা অন্য কোনো ঝামেলা করলে তাৎক্ষণিকভাবে ই-মেইলে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস স্লিপ পেতে কোনো ফি দিতে হবে না। মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি ও পরিদর্শন করা হবে।

কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামে আক্রান্ত ১ হাজার ৩৫০ ছাড়িয়েছে, কেন্দ্রে ল্যাঙ্কাস্টারের অ্যামিশ জনগোষ্ঠী

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে চলতি বছর হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৫০ ছাড়িয়েছে। অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ…

মিরপুরে ডেঙ্গু শনাক্তে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ চালু, বিনামূল্যে মিলছে নানা সেবা
স্বাস্থ্য

মিরপুরে ডেঙ্গু শনাক্তে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ চালু, বিনামূল্যে মিলছে নানা সেবা

রাজধানীর মিরপুরে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসায় ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগ…

স্বাস্থ্য

ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর

বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান ১৩ নম্বরে। বাতাসের মান সূচকে রাজধানীর স্কোর নিয়ে শহরটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর…

অ্যান্টিবায়োটিকের ডোজ মাঝপথে থামালে যে ক্ষতি হয়: সুপারবাগ থেকে ব্যর্থ চিকিৎসা
স্বাস্থ্য

অ্যান্টিবায়োটিকের ডোজ মাঝপথে থামালে যে ক্ষতি হয়: সুপারবাগ থেকে ব্যর্থ চিকিৎসা

অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করার ক্ষতি সুদূরপ্রসারী ও মারাত্মক। চিকিৎসকেরা সাধারণত ৫, ৭ বা ১০ দিনের যে কোর্স নির্ধারণ করেন, তার পেছনে সুনির্দ…