…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

১৭ ক্যাটাগরিতে ১,৭৮২ জন নেবে এসএসএস, বেতন ১২ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
১৭ ক্যাটাগরিতে ১,৭৮২ জন নেবে এসএসএস, বেতন ১২ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) ১৭ ক্যাটাগরির পদে মোট ১ হাজার ৭৮২ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা পদ থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মী পর্যন্ত নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা থেকে ১ লাখ ৭০ হাজার ১৪০ টাকা পর্যন্ত। আবেদন গ্রহণের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৬।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক পদে তিনজন ও প্রশাসক (হাসপাতাল) পদে একজন নিয়োগ দেওয়া হবে। সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক পদে তিনজন, কর্মসূচি ব্যবস্থাপক (এমএফ) পদে তিনজন এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগে কর্মসূচি ব্যবস্থাপক পদে একজন নেওয়া হবে।

এ ছাড়া জোনাল ম্যানেজার (ক্রেডিট) পদে ১০ জন, এরিয়া ম্যানেজার (ক্রেডিট) পদে ৬০ জন, অডিট কর্মকর্তা (ক্রেডিট) পদে ২০ জন ও জোনাল হিসাব কর্মকর্তা (ক্রেডিট) পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষক (প্রশিক্ষণ) পদে ১০ জন এবং সিনিয়র অফিসার বা শাখা ব্যবস্থাপক (ক্রেডিট) পদে আরও ১০ জন নেওয়া হবে।

সবচেয়ে বড় নিয়োগ মাঠপর্যায়ে। শাখা ব্যবস্থাপক অফিসার/সহকারী (ক্রেডিট) পদে ৩০০ জন, অ্যাসোসিয়েট অফিসার বা শাখা হিসাবরক্ষক (ক্রেডিট) পদে ১০০ জন এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সিনিয়র মাঠ সংগঠক (ক্রেডিট) পদে সর্বোচ্চ ১ হাজার জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ১০০ জন ও সহকারী টেকনিক্যাল অফিসার (কৃষি) পদে ৫০ জন নিয়োগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বেতনকাঠামো অনুযায়ী, সহকারী পরিচালক পদে শিক্ষানবিশকালে ন্যূনতম বেতন ১ লাখ ৩৬ হাজার ১১২ টাকা; নিয়মিত হওয়ার পর তা দাঁড়াবে ১ লাখ ৭০ হাজার ১৪০ টাকা। সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক পদে শিক্ষানবিশকালে ১ লাখ ১৫ হাজার ৩৪৬ টাকা ও নিয়মিত হলে ১ লাখ ৪৪ হাজার ১৮৩ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচি ব্যবস্থাপক (এমএফ) ও মানবসম্পদ-প্রশাসন পদে শিক্ষানবিশকালে বেতন ১ লাখ ৩ হাজার ৬৮৪ টাকা, নিয়মিত হওয়ার পর ১ লাখ ২৯ হাজার ৬০৫ টাকা। জোনাল ম্যানেজার (ক্রেডিট) পদে শিক্ষানবিশকালে ৭৯ হাজার ৬৮ টাকা ও নিয়মিত হলে ৯৮ হাজার ৮৩৫ টাকা এবং এরিয়া ম্যানেজার পদে যথাক্রমে ৫৮ হাজার ৭০০ ও ৭৩ হাজার ৩৭৫ টাকা দেওয়া হবে।

অডিট কর্মকর্তা পদে শিক্ষানবিশকালে বেতন ৫৩ হাজার ৯০০ টাকা ও নিয়মিত হলে ৬৭ হাজার ৩৭৫ টাকা; জোনাল হিসাব কর্মকর্তা পদে তা ৫১ হাজার ৬৮৬ থেকে বেড়ে ৬৪ হাজার ৬০৮ টাকা হবে। প্রশিক্ষক পদে শিক্ষানবিশকালে ৪৯ হাজার ৬৮৬ টাকা ও নিয়মিত হলে ৬২ হাজার ১০৮ টাকা এবং সিনিয়র অফিসার বা শাখা ব্যবস্থাপক পদে যথাক্রমে ৪৯ হাজার ৪০৪ ও ৬১ হাজার ৭৫৫ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

শাখা ব্যবস্থাপক অফিসার/সহকারী পদে ন্যূনতম চার মাসের প্রশিক্ষণকালে মাসিক ১৬ হাজার টাকা দেওয়া হবে; এরপর শিক্ষানবিশকালে ৪১ হাজার ৬৪৪ টাকা ও নিয়মিত হওয়ার পর ৫২ হাজার ৫৫ টাকা বেতন মিলবে। অ্যাসোসিয়েট অফিসার বা শাখা হিসাবরক্ষক পদে শিক্ষানবিশকালে ৩৮ হাজার ৭১২ টাকা ও নিয়মিত হলে ৪৮ হাজার ৩৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সিনিয়র মাঠ সংগঠক পদে দুই মাসের প্রশিক্ষণকালে ১২ হাজার টাকা দেওয়া হবে; শিক্ষানবিশকালে বেতন ৩৬ হাজার ৮৫৪ টাকা ও নিয়মিত হলে ৪৬ হাজার ৬৮ টাকা পাবেন কর্মীরা। মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও সহকারী টেকনিক্যাল অফিসার (কৃষি) পদে মাসিক সর্বসাকুল্যে বেতন ২৯ হাজার ৮৯০ টাকা।

আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের ক্যারিয়ার পেজের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি সরাসরি অথবা ডাকযোগেও আবেদনপত্র পাঠানোর সুযোগ রয়েছে। সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপনির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল। আবেদনের সঙ্গে ২০০ টাকা ফি জমা দিতে হবে।

নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পদভেদে নির্ধারিত। তাই আবেদন করার আগে প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর ২০২৬।

চাকরি বিভাগের আরও খবর

চাকরি

অ্যাপেক্স ফুটওয়্যারে ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল গাজীপুরের কালিয়াকৈর

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগে ম্যানেজার পদে একজন লোকবল নিয়োগের লক্ষ্যে এই ব…

চাকরি

ম্যানেজমেন্ট ট্রেইনি নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির এই নিয…