ঢাকার সায়েন্সল্যাবে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই
রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি মো. আইয়ুব বলেন, রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। বিস্ফোরণের পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।




