…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

আইআইএফএয়ে ‘ধুরন্ধর’-এর দাপট: সর্বোচ্চ ১২ পুরস্কার, সেরা অভিনেতা রণবীর সিং

নিজস্ব প্রতিবেদক

বড় পর্দায় মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। এবার পুরস্কারের মঞ্চেও দেখা গেল ভারতীয় এই সিনেমার দাপট। ২৬তম আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইআইএফএ) অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১২টি পুরস্কার জিতেছে সিনেমাটি।

আইআইএফএর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে; সেখানেই উঠে এসেছে এসব তথ্য। তালিকা অনুযায়ী সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘ধুরন্ধর’, সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং, আর সেরা পরিচালকের পুরস্কার উঠেছে আদিত্য ধরের হাতে।

আদিত্য ধর শুধু পরিচালনায়ই থেমে থাকেননি—সিনেমাটির জন্য সেরা মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপের পুরস্কারও পেয়েছেন তিনি। এ ছাড়া সংগীত পরিচালনা, চিত্রগ্রহণ, সম্পাদনা ও শব্দ পরিকল্পনায়ও পুরস্কার পেয়েছে সিনেমাটি। সংগীত পরিচালক হিসেবে পুরস্কার জিতেছেন শাশ্বত সচদেব, চিত্রগ্রহণে বিকাশ নওলাখা, সম্পাদনায় শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায়।

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সঞ্জয় দত্ত (ধুরন্ধর), আর নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য সেরা হয়েছেন অক্ষয় খান্না (ধুরন্ধর)।

অন্যদিকে মোহিত সুরির ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনীত পাড্ডা। সিনেমাটি থেকে সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক ফাহিম আবদুল্লাহ এবং সেরা নারী প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। এ সিনেমার নায়ক আহান পান্ডে পেয়েছেন সেরা নবাগত অভিনেতার পুরস্কার। নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাশা থাদানি (আজাদ)।

সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ডিজিটাল বিভাগেও ছিল চমক—আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সেরা সিরিজসহ একাধিক বিভাগে পুরস্কার জিতেছে।

অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য ও কারিগরি—বিভিন্ন বিভাগে পুরস্কার জিতে এবারের আসরের সবচেয়ে সফল সিনেমা হয়ে উঠেছে ‘ধুরন্ধর’।

বিনোদন বিভাগের আরও খবর

দুই দশকের যাত্রা শেষে ২০তম সিজনেই থামছে ‘ক্রিমিনাল মাইন্ডস’, শেষ সিজন আসছে ২০২৭ সালে
বিনোদন

দুই দশকের যাত্রা শেষে ২০তম সিজনেই থামছে ‘ক্রিমিনাল মাইন্ডস’, শেষ সিজন আসছে ২০২৭ সালে

দীর্ঘ দুই দশকের সফল পথচলার পর শেষ হতে যাচ্ছে জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘ক্রিমিনাল মাইন্ডস’। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে ২০তম সি…

নিরাপত্তা ছাড়পত্র ও ভেন্যু সংকটে একের পর এক কনসার্ট স্থগিত, ঢাকায় স্থায়ী ভেন্যুর দাবি জোরালো হচ্ছে
বিনোদন

নিরাপত্তা ছাড়পত্র ও ভেন্যু সংকটে একের পর এক কনসার্ট স্থগিত, ঢাকায় স্থায়ী ভেন্যুর দাবি জোরালো হচ্ছে

নিরাপত্তা ছাড়পত্র না পেয়ে একের পর এক স্থগিত হচ্ছে কনসার্ট। আবার অনুমতি পাওয়ার পরও দর্শকের চাপ সামলাতে না পেরে বাতিল হচ্ছে অনুষ্ঠান, কখনো অনুমতি ছাড…

দুই বছরের বিরতির পর নতুন চেহারায় ফিরলেন ‘আমেরিকান আইডল’ খ্যাত বো বাইস
বিনোদন

দুই বছরের বিরতির পর নতুন চেহারায় ফিরলেন ‘আমেরিকান আইডল’ খ্যাত বো বাইস

লম্বা চুলের রকার চেহারাটাই ছিল তাঁর পরিচিতি। সেই চেনা ছবি বদলে একেবারে নতুন রূপে হাজির হয়েছেন ‘আমেরিকান আইডল’-খ্যাত গায়ক বো বাইস। ইনস্টাগ্রামে প্রকা…

ঘিওরের জাবরা বাজারে লালনসংগীতের আসরে শেষ হলো নয় দিনের বাউল মেলা
বিনোদন

ঘিওরের জাবরা বাজারে লালনসংগীতের আসরে শেষ হলো নয় দিনের বাউল মেলা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা বাজারে খালাপাগলীর ৩১তম বার্ষিক ওরস ও বাউল মেলা শেষ হয়েছে। শুক্রবার রাতে লালনসংগীতের আসরের মধ্য দ…