…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি মো. আলী হোসেন ফকির

নিজস্ব প্রতিবেদক
ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি মো. আলী হোসেন ফকির
ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ‘দ্বিতীয় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে’ যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

রবিবার (১ নভেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর জানায়, ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিন দিনের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থার প্রতিনিধি, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশ নেবেন।

সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি হুমকি পর্যালোচনা করা হবে। পাশাপাশি সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা হবে।

সম্মেলন শেষে আগামী ৭ নভেম্বর আইজিপি দেশে ফিরবেন বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে বন্ধু দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ, চার দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে বন্ধু দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ, চার দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়ে…

আইন ও অপরাধ

মিরপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক, লাঠিচার্জ হয়নি: ডিএমপি যুগ্ম কমিশনার

রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে সড়ক থেকে বিক্…

তাহসিফের মৃত্যু: সিসিটিভিতে দেখা সেই তরুণী দিশাকে গ্রেপ্তার করল নৌপুলিশ, ৭ দিনের রিমান্ড চাইবে
আইন ও অপরাধ

তাহসিফের মৃত্যু: সিসিটিভিতে দেখা সেই তরুণী দিশাকে গ্রেপ্তার করল নৌপুলিশ, ৭ দিনের রিমান্ড চাইবে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। তাহসিফের 'কথিত বান্ধবী' …

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর
আইন ও অপরাধ

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর

২০১৩ সালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামি…