…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর
ছবি: সংগৃহীত

২০১৩ সালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১২ নভেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রবিবার (১ নভেম্বর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। ওই দিন আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করা হয়। রবিবারও শুনানি হয়নি; আদালত তারিখ পিছিয়ে দিয়েছেন।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, মামলার আসামি সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালে দেওয়া প্রতিবেদনে জানিয়েছে, শারীরিক অবস্থার কারণে তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হচ্ছে না। এ কারণে অভিযোগ গঠনের শুনানি হয়নি বলে জানান তিনি।

এ মামলায় গ্রেপ্তার ১১ আসামি হলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রূপা।

মামলায় পলাতক ৩০ আসামির মধ্যে রয়েছেন শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান ও সাবেক বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদসহ অন্যরা।

অভিযোগ রয়েছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা সংঘটিত হয়। হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র্যাব এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা মিলে হত্যাকাণ্ড চালান বলে অভিযোগে বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে শিশুসহ আলেম-ওলামাদের নির্বিচারে গুলি করে হত্যার তথ্য উঠে এসেছে বলে প্রসিকিউশন জানিয়েছে।

প্রসিকিউশনের দাবি, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত ঘটনা এবং সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযানের আগে মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের এক বৈঠকে গ্রেনেড ও মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত হয়েছিল বলেও প্রসিকিউশনের দাবি। ওই পরিকল্পনার অংশ হিসেবেই শিশুসহ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা নিয়ে প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজতের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি অভিযোগটি দাখিল করেন। প্রাথমিক অভিযোগে ২১ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে প্রসিকিউশন ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। শুনানি শেষে আদালত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে বন্ধু দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ, চার দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে বন্ধু দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ, চার দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়ে…

আইন ও অপরাধ

মিরপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক, লাঠিচার্জ হয়নি: ডিএমপি যুগ্ম কমিশনার

রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে সড়ক থেকে বিক্…

তাহসিফের মৃত্যু: সিসিটিভিতে দেখা সেই তরুণী দিশাকে গ্রেপ্তার করল নৌপুলিশ, ৭ দিনের রিমান্ড চাইবে
আইন ও অপরাধ

তাহসিফের মৃত্যু: সিসিটিভিতে দেখা সেই তরুণী দিশাকে গ্রেপ্তার করল নৌপুলিশ, ৭ দিনের রিমান্ড চাইবে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। তাহসিফের 'কথিত বান্ধবী' …

ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি মো. আলী হোসেন ফকির
আইন ও অপরাধ

ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি মো. আলী হোসেন ফকির

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ‘দ্বিতীয় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে’ যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।…