…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

১ ডিসেম্বর থেকে বছরব্যাপী পরিবার পরিকল্পনা প্রচারাভিযান, স্লোগান ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’

নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর থেকে বছরব্যাপী পরিবার পরিকল্পনা প্রচারাভিযান, স্লোগান ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’
ছবি: সংগৃহীত

পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রজননস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে বছরব্যাপী জাতীয় প্রচারাভিযান শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

প্রচারাভিযানের মূল বার্তা নির্ধারণ করা হয়েছে ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’।

রোববার ১ নভেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের সব জেলা ও উপজেলায় বিভিন্ন প্রচার, উঠান বৈঠক, আলোচনা সভা এবং জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রচারাভিযানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

এর মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার বাড়ানো এবং মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি কমানোর বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করা হবে।

প্রচারাভিযানে বিশেষ গুরুত্ব পাবে কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, জন্মের মধ্যে উপযুক্ত বিরতি এবং প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা। পাশাপাশি প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাবে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪১৭ জন: মোট মৃত্যু ১ হাজার ২৫৪
স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪১৭ জন: মোট মৃত্যু ১ হাজার ২৫৪

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সং…

ফ্রান্সে মানুষের শরীরে প্রথম শামন্ডা ভাইরাস, বাংলাদেশে নজরদারি জোরদারের পরামর্শ বাকৃবি অধ্যাপকের
স্বাস্থ্য

ফ্রান্সে মানুষের শরীরে প্রথম শামন্ডা ভাইরাস, বাংলাদেশে নজরদারি জোরদারের পরামর্শ বাকৃবি অধ্যাপকের

গবাদিপশুর রোগ হিসেবে পরিচিত শামন্ডা ভাইরাস এবার প্রথমবারের মতো মানুষের শরীরে শনাক্ত হয়েছে ফ্রান্সে। এই ঘটনার পর বাংলাদেশে গবাদিপশুর অস্বাভাবিক রোগ ও …

ত্বকের তারুণ্য ধরে রাখার চাবিকাঠি পাতে: গাজর-টমেটোসহ যেসব খাবারের কথা বলছেন গবেষকরা
স্বাস্থ্য

ত্বকের তারুণ্য ধরে রাখার চাবিকাঠি পাতে: গাজর-টমেটোসহ যেসব খাবারের কথা বলছেন গবেষকরা

ত্বক মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শুধু শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গকে সুরক্ষা দেয় না, সার্বিক স্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভ…

ত্বকের তারুণ্য ধরে রাখতে রঙিন ফল-সবজি ও অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা, বলছেন বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

ত্বকের তারুণ্য ধরে রাখতে রঙিন ফল-সবজি ও অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা, বলছেন বিশেষজ্ঞরা

ত্বকের তারুণ্য ধরে রাখতে শুধু প্রসাধনীর ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সঠিক খাদ্য নির্বাচন শ…