…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর দুই বাংলাদেশির মরদেহ কোথায়, জানে না পরিবার; জবাব দেয়নি রিয়াদ

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ কোথায় রাখা হয়েছে, তা এখনো জানেন না তাঁদের পরিবারের সদস্যরা। এ বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশের কূটনৈতিক অনুরোধের জবাব এখনো দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত জানতে চেয়ে পাঠানো কূটনৈতিক নোটের জবাবে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশ এখনো কোনো উত্তর পায়নি বলে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কা অঞ্চলে নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

নজরুলের পরিবার জানায়, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের কাছ থেকে কিছু নথি সংগ্রহ করেছিলেন। তবে নজরুলের মরদেহ কোথায় রয়েছে কিংবা দেশে ফিরিয়ে আনা হবে কি না, সে বিষয়ে তারা কিছুই জানতে পারেনি।

সুইটির বাবা তাঁর মেয়ের মরদেহ কিংবা অন্তত দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানায়, সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তাদের কিছুই জানায়নি। সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি থেকে মিশন এ বিষয়ে জানতে পারে।

পরবর্তীতে অভিযোগ, আদালতের রায়, আইনি প্রতিনিধিত্ব ও মরদেহের পরিণতি সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ একটি কূটনৈতিক নোট পাঠায়। সেই নোটের জবাব এখনো আসেনি।

কনস্যুলেটের আগের চিঠিপত্র অনুযায়ী, ২০২৩ সালের আগস্ট থেকে ওই দুই বাংলাদেশি আটক ছিলেন। তবে ৩০ সেপ্টেম্বর কনস্যুলেটের পাওয়া বাংলাদেশি বন্দিদের তালিকায় ওই দুজনের শাস্তি সম্পর্কে কোনো তথ্য ছিল না।

নজরুল ও সুইটির পরিবারের সদস্যরা এর আগে জানিয়েছিলেন, ওই দুজনের যে মৃত্যুদণ্ড হতে পারে, সে বিষয়ে তারা কিছুই জানতেন না।

কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের ৩৭ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো বিদেশি নাগরিকের মৃত্যু হলে এবং সংশ্লিষ্ট তথ্য কর্তৃপক্ষের কাছে থাকলে, বিলম্ব না করে সংশ্লিষ্ট কনস্যুলেটকে তা জানাতে হয়।

এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় মামলা দুটি নিয়ে বাংলাদেশ মিশনের ভূমিকায়ও প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে স্বাধীন তদন্ত এবং বাংলাদেশ মিশনের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ওই দুই বাংলাদেশি পর্যাপ্ত আইনি ও কনস্যুলার সহায়তা পেয়েছিলেন কি না, সেই প্রশ্নও তুলেছে তারা।

ওই দুই বাংলাদেশির আটক, বিচার, সাজা ও মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশ এবং বাংলাদেশি কর্তৃপক্ষ তাঁদের কী ধরনের কনস্যুলার সহায়তা দিয়েছিল, তার বিস্তারিত জানাতে গত ২৮ অক্টোবর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

সৌদি রুটে ১৫৯ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ২২ হাজার ৯১৭ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের সঙ্গে দেশটির আকাশপথে যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এতে মোট ১৫৯টি ফ্লাই…

প্রবাস

কুয়েতে নিরাপত্তাকর্মী হত্যার অভিযোগে মুন্সীগঞ্জের আরমান হোসেন গ্রেপ্তার, পুলিশের কাছে স্বীকারোক্তি

কুয়েতের আল-মুতলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘণ্টারও মধ্যে হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে দেশটির …

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহত সাত প্রবাসীর মরদেহ দেশে, কফিনে ফিরল পরিবারগুলোর স্বপ্ন
প্রবাস

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহত সাত প্রবাসীর মরদেহ দেশে, কফিনে ফিরল পরিবারগুলোর স্বপ্ন

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া সাত বাংলাদেশির মরদেহ গতকাল শনিবার সকালে দেশে পৌঁছেছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদ…

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার শামীম ও সাব্বিরের মরদেহ দেশে, বিকেলে নিজ গ্রামে দাফন
প্রবাস

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার শামীম ও সাব্বিরের মরদেহ দেশে, বিকেলে নিজ গ্রামে দাফন

সৌদি আরবে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার শামীম হোসেন ও সাব্বির আহমেদের মরদেহ দেশে ফিরেছে। দীর্ঘ অপেক্ষা ও ডিএনএ…