…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে ৩ হাজার ২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে ৩ হাজার ২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই বরাদ্দ চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে হলে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।

হিসাব অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে অতিরিক্ত বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।

চিঠিতে আরও বলা হয়, শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করছে। এ লক্ষ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা বিভাগের আরও খবর

উদ্বোধনের দুই বছরেও খোলেনি বাউফল সাধারণ পাঠাগার, সামনে অটোরিকশার দখল; এই সপ্তাহে খুলে দেওয়ার আশ্বাস ইউএনওর
শিক্ষা

উদ্বোধনের দুই বছরেও খোলেনি বাউফল সাধারণ পাঠাগার, সামনে অটোরিকশার দখল; এই সপ্তাহে খুলে দেওয়ার আশ্বাস ইউএনওর

উদ্বোধনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও পাঠকদের জন্য খুলে দেওয়া হয়নি পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের পাবলিক মাঠসংলগ্ন সাধারণ পাঠাগার। দীর্ঘদিন অব্যবহৃ…

দুই হাতে আঙুল নেই, ডান পায়ে লিখেই এইচএসসি পাস রংপুরের কলি রানীর, স্বপ্ন বিসিএস
শিক্ষা

দুই হাতে আঙুল নেই, ডান পায়ে লিখেই এইচএসসি পাস রংপুরের কলি রানীর, স্বপ্ন বিসিএস

জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই রংপুরের কলি রানীর। স্বাভাবিকভাবে কলম ধরার সুযোগ হয়নি কখনো। সেই কলি ডান পা দিয়ে লিখেই এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভা…

বাল্যবিবাহ রোধ থেকে ঝরে পড়াদের স্কুলে ফেরানো: জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম
শিক্ষা

বাল্যবিবাহ রোধ থেকে ঝরে পড়াদের স্কুলে ফেরানো: জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাল্যবিবাহ রোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের আবার স্কুলে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা, রক্তদান কর্মসূচি আর যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিন…

দিনমজুরি করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রাজশাহীর আরাফাত হোসেন
শিক্ষা

দিনমজুরি করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রাজশাহীর আরাফাত হোসেন

ভোরে ঘুম থেকে জেগে পড়াশোনা, পরে একটু বেলা হলেই জীবনের তাগিদে মাঠে ছুটে যাওয়া। দিনমজুরের কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফেরা—এভাবেই চলছিল ১৮ বছর বয়সী তরুণ…