…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

তিন জেলায় ব্রাঞ্চ ম্যানেজার নেবে মধুমতি ব্যাংক, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

মধুমতি ব্যাংক পিএলসি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির এই বিজ্ঞপ্তি অনুযায়ী ১ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা নির্ধারিত নয় বলে উল্লেখ করা হয়েছে।

পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। প্রার্থীর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকতে হবে এবং এমএস প্যাকেজের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের ওপর ভালো জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা লাগবে কমপক্ষে ছয় বছর।

চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন; বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি। কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ, ফেনী ও সাতক্ষীরা জেলা।

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

চাকরি বিভাগের আরও খবর

চাকরি

ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ নভেম্বর

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির লাইটিং অ্যান্ড একসেসোরিজ বিভাগের জন্য…

চাকরি

স্কয়ার ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন শেষ ৫ নভেম্বর

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ভ্যালিডেশন অ্যান্ড ক্যালিব্রেশন বিভাগে এক…

চাকরি

১১ বছর পর নতুন বেতনকাঠামোর টাকা পেলেন সরকারি চাকরিজীবীরা, বকেয়াসহ জমা অক্টোবরের বেতন

দীর্ঘ ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামোর সুফল পেতে শুরু করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (১ নভেম্বর) সকালে অক্টোবর মাসের বেতনের সঙ্গে গত জুলা…

১৭ ক্যাটাগরিতে ১,৭৮২ জন নেবে এসএসএস, বেতন ১২ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা
চাকরি

১৭ ক্যাটাগরিতে ১,৭৮২ জন নেবে এসএসএস, বেতন ১২ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) ১৭ ক্যাটাগরির পদে মোট ১ হাজার ৭৮২ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে…