…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালাকে

নিজস্ব প্রতিবেদক
এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালাকে
ছবি: সংগৃহীত

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

এর আগে ২৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালতে আসামির উপস্থিতিতে শুনানি হয়। শুনানিকালে দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠান।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়েছে, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।

এর আগে ১৯ অক্টোবর সন্ধ্যায় দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বানানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এর পরদিন সোনা ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের মামলায় তাকে এক দিনের রিমান্ডে পাঠায় আদালত। পরে ২১ অক্টোবর আ. জব্বার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দুই দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষ হওয়ার পর থেকে তিনি কারাগারে আছেন।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বরও দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‌্যাব। সেদিন মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মজুরি আন্দোলনে নাশকতার অভিযোগ তুলল পুলিশ, ঢাকা-গাজীপুরে গ্রেপ্তার ও আটক ৪৯ জন
আইন ও অপরাধ

মজুরি আন্দোলনে নাশকতার অভিযোগ তুলল পুলিশ, ঢাকা-গাজীপুরে গ্রেপ্তার ও আটক ৪৯ জন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে পরিকল্পিত নাশকতার অভিযোগ তুলেছে পুলিশ। রাজধানীর মিরপুর ও গাজী…

প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে ‘স্নাইপার’ মন্তব্য: আদালতে স্বীকারোক্তি দিলেন আবু বকর, কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে ‘স্নাইপার’ মন্তব্য: আদালতে স্বীকারোক্তি দিলেন আবু বকর, কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকায় ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি দিয়ে করা একটি পোস্টে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—এমন মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার …

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ: মিরপুর ও গাজীপুরে আটক-গ্রেপ্তার ৪৯ জন
আইন ও অপরাধ

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ: মিরপুর ও গাজীপুরে আটক-গ্রেপ্তার ৪৯ জন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের আড়ালে পরিকল্পিত নাশকতার অভিযোগ তুলেছে পুলিশ। রাজধানীর মিরপুর ও গাজীপুরে …

নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আদালতে আবেদন, সোমবার শুনানিতে বিরোধিতা করবে দুদক
আইন ও অপরাধ

নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আদালতে আবেদন, সোমবার শুনানিতে বিরোধিতা করবে দুদক

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার অবরুদ্ধ শেয়ার ছাড়িয়ে নিতে আদালতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। সোমবার ঢাকার…