…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

নিউইয়র্কের পার্কিং লট ব্যবহার নিয়ে আইসকে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মেয়র মামদানির

নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কের পার্কিং লট ব্যবহার নিয়ে আইসকে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মেয়র মামদানির
ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অভিযোগ, সংস্থাটির কর্মকর্তারা এলাকায় অভিযান চালাতে নিউইয়র্ক সিটির মালিকানাধীন পার্কিং লট ব্যবহার করছেন।

ট্রাম্প প্রশাসনকে পাঠানো এক চিঠিতে মামদানি বলেন, সিটির মালিকানাধীন সম্পত্তির এই ব্যবহার ‘অননুমোদিত এবং তাই বেআইনি, সিটির বাসিন্দাদের বিপদে ফেলে এবং যারা সিটির সম্পত্তিতে যাতায়াত করেন তাদের মধ্যে ভয় ছড়ায়’।

তিনি আরও লেখেন, ‘আপনাদের এজেন্টরা যদি এসব লটের অননুমোদিত ব্যবহার অব্যাহত রাখেন, নিউইয়র্ক সিটি এই বেআইনি দখল ঠেকাতে আইনি ব্যবস্থা নেবে।’

চিঠিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও আইসের অন্য কর্মকর্তাদের অবিলম্বে নির্দেশনা জারি করতে বলা হয়েছে, যাতে আইস এজেন্টদের নিউইয়র্ক সিটির কোনো পার্কিং লট অভিযানের ঘাঁটি হিসেবে বা অভিযান পরিচালনায় ব্যবহার করা নিষিদ্ধ হয়।

নিউইয়র্ক সিটি ১৯৮৯ সালে মেয়র এড কচের প্রশাসনের সময় থেকে অভিবাসীদের জন্য অভয়নগরী (স্যাংচুয়ারি সিটি) হিসেবে পরিচিত।

মামদানি প্রশাসন নিউইয়র্ক সিটিতে আইসের তৎপরতা নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে আসছে। পাঁচ বছর বয়সী সন্তানকে স্কুল থেকে নেওয়ার সময় ২৮ বছর বয়সী অস্কার বেলগালকে আইস কর্মকর্তার গুলির ঘটনার পর প্রশাসন আইস বিলুপ্ত করার আহ্বান জানায়।

বেলগালের আইনজীবীদের দাবি, সাদা পোশাক পরা আইস এজেন্ট নিজের পরিচয় না দিয়ে বেলগালের গাড়ির দিকে ছুটে যান, জানালা ভেঙে দেন এবং তারপর গাড়িতে কয়েকটি গুলি ছোড়েন।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি নিউইয়র্ক সিটির অভয়নগরী আইনের বিরুদ্ধে ২০২৫ সালের জুলাইয়ে করা আইনি চ্যালেঞ্জে হেরেছে।

মামদানি প্রশাসন এবং নিউইয়র্কের শতাধিক নির্বাচিত কর্মকর্তা বেসরকারি পার্কিং গ্যারেজের মালিক ও পরিচালকদেরও সিটিতে অভিযানের জন্য আইসকে তাদের ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার করতে না দিতে আহ্বান জানিয়েছেন।

গত ১৫ অক্টোবর নিউইয়র্ক সিটির এক হাজারের বেশি পার্কিং গ্যারেজ মালিক ও পরিচালককে পাঠানো চিঠিতে মামদানি লিখেছিলেন, ‘আমাদের প্রতিবেশীদের এ ভয়ে থাকা উচিত নয় যে পাশের ব্লকের পার্কিং লটটি তাদের সম্প্রদায়কে ঝুঁকিতে ফেলবে এমন অভিযানের ঘাঁটি হয়ে উঠতে পারে। আমি এই সিটির প্রতিটি গ্যারেজ ও লট মালিককে বলছি, তাদের সেই সুযোগ দেবেন না। আপনার সম্পত্তি আইসকে ভাড়া দেবেন না। তাদের ধার দেবেন না। তাদের বলুন, তারা এখানে স্বাগত নয়।’

চিঠির জবাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘সরকারি পার্কিং লটে আইসের উপস্থিতি ফেডারেল আইনের অধীনে সম্পূর্ণ অনুমোদিত এবং সারা দেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য এটি একটি সাধারণ চর্চা। মেয়র মামদানির উচিত আমাদের সাহসী আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ থাকা, যারা নিউইয়র্ক সিটির রাস্তা পরিষ্কার করছেন, যেহেতু তিনি নিজে তা করবেন না।’

আমেরিকা বিভাগের আরও খবর

ওহাইওতে রোগীকে ফেলে উবার ডেকে বাড়ি গেলেন অ্যাম্বুলেন্সচালক
আমেরিকা

ওহাইওতে রোগীকে ফেলে উবার ডেকে বাড়ি গেলেন অ্যাম্বুলেন্সচালক

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে পথ হারিয়ে ফেলার পর রোগীকে অ্যাম্বুলেন্সে ফেলে রেখে উবার ডেকে বাড়ি চলে গেছেন এক অ্যাম্বুলেন্সচালক।…

পেনসিলভানিয়ায় হামের প্রাদুর্ভাবে আলোচনায় আমিশ সম্প্রদায়: আক্রান্ত ১ হাজার ৩৯৮, মৃত্যু ৫
আমেরিকা

পেনসিলভানিয়ায় হামের প্রাদুর্ভাবে আলোচনায় আমিশ সম্প্রদায়: আক্রান্ত ১ হাজার ৩৯৮, মৃত্যু ৫

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ল্যাঙ্কাস্টার এলাকার আমিশ সম্প্রদায়। পেনসিলভানিয়া…

বাড়তি বিদ্যুৎ বিলই এবার মার্কিন ভোটের ইস্যু: ডেটাসেন্টার বিতর্কে চাপে রিপাবলিকানরা, আশায় ডেমোক্র্যাটরা
আমেরিকা

বাড়তি বিদ্যুৎ বিলই এবার মার্কিন ভোটের ইস্যু: ডেটাসেন্টার বিতর্কে চাপে রিপাবলিকানরা, আশায় ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা বিদ্যুৎ বিল ও ডেটাসেন্টার নিয়ে উদ্বেগ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের ওহাইও, অ্যারিজোনা ও মিশিগানের মতো রাজ্যে জয় পেতে …

কলোরাডোর পাগোসা স্প্রিংসে ঐতিহাসিক বন্যার শঙ্কা, অ্যারিজোনা-নিউ মেক্সিকোতে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ
আমেরিকা

কলোরাডোর পাগোসা স্প্রিংসে ঐতিহাসিক বন্যার শঙ্কা, অ্যারিজোনা-নিউ মেক্সিকোতে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে এবং কয়েকটি এলাকায় বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্…