…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮ মামলার রায়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আপিল বিভাগের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮ মামলার রায়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আপিল বিভাগের তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত ১৮টি মামলার রায় ও বিচারিক কার্যক্রমে জালিয়াতি, অনিয়ম বা অসংগতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৬ নভেম্বর দিন রেখেছে আদালত।

সোমবার (২ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। পরে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, লিখিত আদেশ পাওয়ার পর তারা তদন্ত শুরু করবেন।

১৮টি মামলার মধ্যে ১২টিতে আইনজীবী ছিলেন মো. কামাল হোসেন। তিনটি মামলায় আইনজীবী ছিলেন মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। বাকি তিনটি মামলায় আইনজীবী ছিলেন মো. বোরহান খান, সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন ও সাজ্জাদ-উল-ইসলাম।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক। ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন ও সৈয়দ মামুন মাহবুব।

আদেশের পর জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ১৮টি মামলার সব কটিই তদন্ত করা হবে। রেজিস্ট্রার জেনারেলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মামলাগুলোতে কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া যায় কি না, তা প্রতিবেদনে উঠে এলে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, বিচারকরা স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করবেন, এটাই প্রত্যাশা। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন।

এর আগে সরকারের বিপক্ষে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হলে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপক্ষ এসব মামলার রায় নিয়ে বিভিন্ন অনিয়ম ও অসংগতির অভিযোগ তোলে। এরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মামলাগুলোর নথি পর্যালোচনা করে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার, গ্রেফতার ৩০
আইন ও অপরাধ

গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার, গ্রেফতার ৩০

গাজীপুরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয…

হাতিয়ায় বেচাকেনার মধ্যে দোকানিদের বের করে ৪ দোকানে তালা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
আইন ও অপরাধ

হাতিয়ায় বেচাকেনার মধ্যে দোকানিদের বের করে ৪ দোকানে তালা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় জমির মালিকানা বিরোধের জেরে চারটি দোকানে তালা দিয়ে দখলের অভিযোগ উঠেছে জাহাজমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা দিনাজ উদ্দিনের বির…

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে দেশি-বিদেশি চক্রান্ত দেখছে পুলিশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
আইন ও অপরাধ

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে দেশি-বিদেশি চক্রান্ত দেখছে পুলিশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন এবং দেশি-বিদেশি …