…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন, মোট আবেদন ছাড়াল ১২ কোটি

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন, মোট আবেদন ছাড়াল ১২ কোটি
ছবি: সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো ১১ মাস বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের টিকিটের জন্য আবেদনের হিড়িক। ১৯৩ দেশের ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে এখন পর্যন্ত ১২ কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এর মধ্যে বাংলাদেশের একটি ম্যাচ দেখতেই আবেদন পড়েছে ৯ লাখ।

দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালসহ বেশ কয়েকটি ম্যাচে কত আবেদন পড়েছে, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে আইসিসি।

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন পড়েছে। আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে হবে এই ম্যাচটি।

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪টি। আগামী বছরের ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই। ২১ নভেম্বর ফাইনালও হবে একই মাঠে। শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের জন্যও আবেদন পড়েছে প্রায় ৭৯ লাখ।

এখন পর্যন্ত ১৯৩ দেশের ২৮ লাখ স্বতন্ত্র দর্শক টুর্নামেন্টের ম্যাচ মাঠে বসে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া বিভিন্ন ম্যাচের জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে ৩ কোটি ২০ লাখের বেশি। দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে ক্রিকেট বিশ্বকাপ।

টিকিট নিবন্ধনের দিক থেকে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। শুধু আফ্রিকা মহাদেশ থেকেই জমা পড়েছে ১ কোটি ৪৯ লাখের বেশি টিকিটের আবেদন।

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠেয় ৪১টি ম্যাচের জন্য জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি আবেদন। এর মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১১টি ম্যাচের জন্য আবেদন পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ। জিম্বাবুয়েতেও টিকিটের আবেদনের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। আগামী ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসের নতুন মসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া জিম্বাবুয়ে-ভারত ম্যাচের জন্য আবেদন পড়েছে ৩৩ লাখের বেশি। নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ছয়টি ম্যাচের জন্য টিকিটের আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি।

২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি শহরে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ।

টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট; এটি সেন্ট্রাল আফ্রিকান টাইম অনুযায়ী নির্ধারিত। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে লটারির মাধ্যমে টিকিট পাওয়ার সুযোগ থাকবে না।

খেলা বিভাগের আরও খবর

পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নয় বার্সেলোনা, দুই বড় হারকে নিজেদের ভুল বললেন গর্ডন
খেলা

পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নয় বার্সেলোনা, দুই বড় হারকে নিজেদের ভুল বললেন গর্ডন

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচেই হেরেছে বার্সেলোনা। প্রথমে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সাঁ-জারমাঁর (পিএসজি) কাছে ৪-২ গোলে, এরপর ঘরের মাঠে এল ক্…

খেলা

ভবিষ্যৎ নিয়ে জল্পনায় বিচলিত নন ক্যারিক, রোমার বিপক্ষে জয়ই লক্ষ্য ম্যানচেস্টার ইউনাইটেডের

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক বলেছেন, তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে ন…

খেলা

ইনফান্তিনোকে নিয়ে ৪২ প্রশ্নের চিঠি উয়েফার, ফিফার উত্তরের অপেক্ষা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও নানা নীতিগত সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে উয়েফা। ইনফান্তিনোর শাসনকাল ও প্রশাসনিক কার্যক্রম ঘ…

খেলা

বোলার হান্টের বিজয়ীরা থাকবেন এইচপি ইউনিটে, দায়িত্ব নিলেন তামিম

গত অক্টোবরে দেশজুড়ে ‘বোলার হান্ট’ কর্মসূচি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কর্মসূচি শেষে সোমবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি সভ…