…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বরিশালে থ্রি হুইলার বন্ধের দাবিতে ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী

নিজস্ব প্রতিবেদক
বরিশালে থ্রি হুইলার বন্ধের দাবিতে ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী
ছবি: সংগৃহীত

সড়কে থ্রি হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চর কাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার সকাল থেকে এই বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন চর কাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

বরিশাল সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে।

এসব রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস বন্ধ থাকায় অনেকে মোটরসাইকেল ও রিকশাযোগে গন্তব্যে গেছেন।

যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় যাতায়াতের জন্য তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এর পাশাপাশি কয়েকদিন পর পর বাস ধর্মঘটের বিষয়টির দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তারা।

যাত্রী সোহরাব হাওলাদার জানান, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন, কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।

আমেনা খাতুন নামে আরেক যাত্রী জানান, তিনি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে চর কাউয়া বাস টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। বিকল্প পথে যেতে তাকে বাড়তি ভাড়া গুনতে হয়েছে।

এর আগে রবিবার বরিশাল সদর উপজেলার চর কাউয়া বাস টার্মিনালের বাস, থ্রি হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধ বাঁধে। এ সময় সড়কে থ্রি হুইলার বন্ধের দাবি তোলেন বাস মালিক ও শ্রমিকরা।

তাদের দাবি, থ্রি হুইলারের কারণে সড়কে দুর্ঘটনা হচ্ছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চলছে, এতে প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তারা দ্রুত সড়ক থেকে থ্রি হুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান।

বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানিয়েছেন, রবিবার সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি হুইলার ও অটোচালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছেন। বিষয়টি সমাধানের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জাতীয় বিভাগের আরও খবর

বরিশালের আগৈলঝাড়ায় ঘরের মেঝেতে ‘কবর জেগে ওঠার’ দাবি ঘিরে চাঞ্চল্য, তদন্তের কথা জানাল পুলিশ
জাতীয়

বরিশালের আগৈলঝাড়ায় ঘরের মেঝেতে ‘কবর জেগে ওঠার’ দাবি ঘিরে চাঞ্চল্য, তদন্তের কথা জানাল পুলিশ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে একটি বসতঘরের মেঝেতে অলৌকিকভাবে দুটি কবর জেগে উঠেছে—পরিবারের এমন দাবি ছড়িয়ে পড়ায় এলাকায়…

ধর্মকে পুঁজি করে রাজনীতি বন্ধ করতে হবে: বরিশালে জহির উদ্দিন স্বপন
জাতীয়

ধর্মকে পুঁজি করে রাজনীতি বন্ধ করতে হবে: বরিশালে জহির উদ্দিন স্বপন

ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। তি…

বরিশালের আগৈলঝাড়ায় নারীর ভিডব্লিউবি কার্ডের ৬০ কেজি চাল নিজের স্বাক্ষরে তোলার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
জাতীয়

বরিশালের আগৈলঝাড়ায় নারীর ভিডব্লিউবি কার্ডের ৬০ কেজি চাল নিজের স্বাক্ষরে তোলার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

বরিশালের আগৈলঝাড়ায় এক নারীর ভিডব্লিউবি কার্ডের চাল নিজের স্বাক্ষরে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত এই সদস্য সংরক্ষ…

জাতীয়

মিরপুরে শ্রমিক আন্দোলনে বিদেশ থেকে অর্থায়নের অভিযোগ পুলিশের, নাম এল ইলিয়াস-কচি-জাহাঙ্গীরের

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগ পেয়েছে…