…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
রূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সিম গ্রুপের একটি টেক্সটাইল মিলে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন ইসমাইল হোসেন (৩০), মো. কামরুল (৫৫), তপন (৩৮) ও মো. নাইমুল (৩০)। তাঁরা সবাই ওই টেক্সটাইল মিলের কর্মরত শ্রমিক বলে জানা গেছে।

দগ্ধ শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, রাতে কারখানায় কাজ করার সময় হঠাৎ করেই এয়ার কম্প্রেসারটি বিস্ফোরিত হয়। এতে আকস্মিক আগুনে তাঁদের শরীর ও মুখমণ্ডলের বিভিন্ন অংশ পুড়ে যায়।

কারখানায় এয়ার ডায়ার কম্প্রেসার বিস্ফোরণের পর আগুনের ঘটনায় চারজন দগ্ধ হন বলে জানান দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ফজলে রাব্বি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কারখানা থেকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে ইসমাইলের শরীরের ২০ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, তপনের ১২ শতাংশ ও নাইমুলের ৪২ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসক আরও জানান, দগ্ধ চারজনেরই ফ্লেম বার্ন ও শ্বাসনালির ক্ষতি (ইনহেলেশন ইনজুরি) রয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।

জাতীয় বিভাগের আরও খবর

মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত, বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার
জাতীয়

মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত, বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার

পোশাকশ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে সোমবার বিভিন্ন শিল্প এলাকার অন্তত ৬৮১টি কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এর অধিকাংশই তৈরি পোশাকশিল্পের কারখা…

বিকেলে থেমে এলো সাভার-আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ, সাধারণ ছুটি ২৬৪ কারখানায়
জাতীয়

বিকেলে থেমে এলো সাভার-আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ, সাধারণ ছুটি ২৬৪ কারখানায়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ সোমবার (২ ন…

জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এবার নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২ ন…

জাতীয়

নারায়ণগঞ্জে বন্ড সুবিধার ১২৬ টন কেমিক্যালে গরমিল, টানবাজারের গুদাম সিলগালা

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা ৪৫ টন কেমিক্যালের হদিস দিতে পারছে না নারায়ণগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেড। অন্যদিকে একই জেলার টানবাজারে এম আর ট…