…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনারই বিচার হয়নি: ইউনেস্কো

নিজস্ব প্রতিবেদক
বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনারই বিচার হয়নি: ইউনেস্কো
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ডের ৮৬ শতাংশের বিচার হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। ২০২৪ ও ২০২৫ সালে বিশ্বে ১৮৯ জন সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নিহত হয়েছেন।

সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানায় ইউনেস্কো।

সংস্থাটির হিসাবে, এসব হত্যাকাণ্ডের ৬৭ শতাংশ ঘটেছে সশস্ত্র সংঘাত চলমান দেশগুলোতে। আর হত্যার ৮৬ শতাংশ ঘটনায় বিচারিক নিষ্পত্তি হয়নি—অর্থাৎ প্রতি সাতটি ঘটনার মধ্যে প্রায় ছয়টিরই বিচার হয়নি।

বিবৃতিতে বলা হয়, এ বছরের বৈশ্বিক প্রচারাভিযানের প্রতিপাদ্য ‘হুমকির ধরন বদলাচ্ছে, বিচারহীনতা রয়ে যাচ্ছে’। সাংবাদিকদের ওপর পরিবর্তনশীল হুমকি এবং তাঁদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহির ঘাটতির বিষয়টি এতে তুলে ধরা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিচারহীনতা বন্ধ করতে হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে বলে বিবৃতিতে বলা হয়। হুমকির ঘটনায় দ্রুত সাড়া দেওয়া এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি বলে জানায় সংস্থাটি।

বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা জোরদারে জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প ‘ব্যালট’-এর আওতায় দাতাদের সহায়তায় এবং বাস্তবায়নকারী অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইউনেস্কো।

ব্যালটের নথি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রায় তিন হাজার সাংবাদিক প্রশিক্ষণ পেয়েছেন। প্রতিটি প্রশিক্ষণে সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক পূর্ণদিবসের একটি মডিউল অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে প্রায় ২০০ জন নারী সাংবাদিক রয়েছেন; এ ছাড়া ২৪ জন ফটোসাংবাদিককেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের আগে সাংবাদিকদের জন্য ৬০টি সুরক্ষা ভেস্ট, চার হাজার সাংবাদিক সহায়িকা কার্ড এবং নির্বাচনবিষয়ক প্রতিবেদন তৈরির সাত হাজার ৫০০টি নির্দেশিকা বিতরণ করেছে ইউনেস্কো।

এ ছাড়া তরুণদের নিয়ে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দৃশ্যভিত্তিক তথ্য বোঝা ও মূল্যায়নের দক্ষতা এবং ডিজিটাল পরিসরে নিরাপদ ও দায়িত্বশীল অংশগ্রহণে সহায়তা করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

সাংবাদিকদের ওপর হামলা প্রতিরোধ, ঝুঁকিতে থাকা সাংবাদিকদের সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ উদ্ধার, সঙ্গের তরুণী নিখোঁজ
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ উদ্ধার, সঙ্গের তরুণী নিখোঁজ

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে ছাত্রলীগের সাবেক এক নেতার মরদেহ উদ্ধার হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে …

গাজীপুরে গুলিতে শ্রমিক হতাহতের খবর গুজব, বলল পুলিশ; কালিয়াকৈরে বাড়ির মালিকদের সতর্ক করল প্রশাসন
আইন ও অপরাধ

গাজীপুরে গুলিতে শ্রমিক হতাহতের খবর গুজব, বলল পুলিশ; কালিয়াকৈরে বাড়ির মালিকদের সতর্ক করল প্রশাসন

গাজীপুরে চলমান পোশাকশ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি বলে দাবি করেছে জেলা পুলিশ। এ ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া …

আজ জেলহত্যা দিবস: কারাগারে জাতীয় চার নেতা হত্যার ৫১ বছর, সাজাপ্রাপ্ত ১১ আসামির ১০ জন এখনো পলাতক
আইন ও অপরাধ

আজ জেলহত্যা দিবস: কারাগারে জাতীয় চার নেতা হত্যার ৫১ বছর, সাজাপ্রাপ্ত ১১ আসামির ১০ জন এখনো পলাতক

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ দিন হয়ে আছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় সেদিন রাতের অন্ধকা…

অক্টোবরে দেশে ২৪০ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার, ধর্ষণের শিকার ৫১ জন: মহিলা পরিষদ
আইন ও অপরাধ

অক্টোবরে দেশে ২৪০ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার, ধর্ষণের শিকার ৫১ জন: মহিলা পরিষদ

চলতি বছরের অক্টোবর মাসে দেশে ২৪০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত মাসিক পরিসংখ্যানে এই তথ্য…