…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

ডেমোক্রেটরা মধ্যবর্তী নির্বাচনে জিতলে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জয়ী হয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তারা পাঠানো যেকোনো বিল আটকে দিতে নিজের ভেটো ক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিধি পরিষদ বা সিনেটের যেকোনো একটিতে অথবা উভয় কক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন তিনি।

‘নিউ ইয়র্ক পোস্ট’-এর সাংবাদিক মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ডেমোক্রেট-নিয়ন্ত্রিত কংগ্রেসকে কীভাবে সামলাবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় তখন আমাকে ‘মিস্টার ভেটো’ হতে হবে। আমি কোনোভাবেই তাদেরকে দেশটা নষ্ট করতে দেব না।’

ট্রাম্প জানান, ডেমোক্রেটদের পাঠানো যেকোনো প্রস্তাবিত বিল তিনি সরাসরি প্রত্যাখ্যান করবেন। একপর্যায়ে এই ভেটো ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি তাদের আলোচনার টেবিলে আসতে বাধ্য করবেন বলেও মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা বিভিন্ন প্রস্তাব পাঠাতে থাকবে, আর আপনি তাতে ভেটো দিতে থাকবেন। এক বা দুই মাস ধরে তাদের সব প্রস্তাবে ভেটো খাওয়ার পর যখন তারা বুঝবে যে অযথা সময় নষ্ট হচ্ছে, তখন তারা নিজেরাই আপনার কাছে এসে আলোচনা করে সমঝোতা করবে।’

ট্রাম্প বলেন, ‘তারপর কোনো এক পর্যায়ে আমরা হয়তো একটা চুক্তিতে পৌঁছাব। অতীতেও এমনটাই ঘটেছে, এটি নতুন কোনো ঘটনা নয়।’ তবে তিনি আশা প্রকাশ করেন, রিপাবলিকানরাই কংগ্রেসের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, যাতে তাকে এই পথে হাঁটতে না হয়।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এ পর্যন্ত মাত্র দুবার তাঁর ভেটো ক্ষমতা ব্যবহার করেছেন। এর আগে প্রথম মেয়াদে তিনি মোট ১০টি বিলে ভেটো দিয়েছিলেন।

ভেটো হলো মার্কিন প্রেসিডেন্টের সেই ক্ষমতা, যার মাধ্যমে তিনি কংগ্রেসে পাস হওয়া কোনো বিল বা আইন প্রত্যাখ্যান করতে পারেন। তবে কংগ্রেসের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্য যদি বিলটির পক্ষে ভোট দেন, তবে প্রেসিডেন্টের সেই ভেটো বাতিল হয়ে বিলটি আইনে পরিণত হতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়াই করার সম্ভাবনা নিয়েও জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, সুযোগ থাকলে তিনি আবারও নির্বাচনে লড়তে ভালোবাসতেন, কিন্তু সংবিধানের শব্দচয়ন খুবই কঠোর। মার্কিন সংবিধানের ২২তম সংশোধনীর দিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন, যেখানে কোনো ব্যক্তির দুবারের বেশি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে এই গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের সবকটি ৪৩৫টি আসনে এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ করা হবে।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে মুখিয়ে আছে ডেমোক্রেটরা, যেখানে বর্তমানে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্রেটদের নতুন করে অন্তত তিনটি আসনে জয় পেতে হবে।

আমেরিকা বিভাগের আরও খবর

আমেরিকা

হার্ভার্ডে ভর্তির মিথ্যা প্রতিশ্রুতিতে প্রতারণা, ইসলামাবাদে পদার্থবিজ্ঞানের স্বর্ণপদকজয়ী তরুণীর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১০ এলাকার রানা মালিক সেন্টার নামের একটি দুগ্ধপণ্যের দোকানের ওপরের ফ্ল্যাটে তিন দশকের বেশি সময় ধরে পরিবার নিয়ে থাক…

মধ্যবর্তী নির্বাচনে ভোট আজ: জরিপে ডেমোক্র্যাটদের বড় জয়ের আভাস, ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে
আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনে ভোট আজ: জরিপে ডেমোক্র্যাটদের বড় জয়ের আভাস, ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন আমেরিকানরা। পূর্বাভাস অনুযায়ী, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের (হাউস) নিয়ন্ত্রণ ফ…

আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়ায় ডেটা সেন্টর নিয়ে বিতর্ক: সাত শহরে নির্মাণে স্থগিতাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কেন্দ্র হিসেবে পরিচিত অঞ্চল হওয়া সত্ত্বেও ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ার অন্তত সাতটি শহর ডেটা সেন্টার নির্মাণ…

আমেরিকা

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু: কোন রাজ্যে কখন খুলল, কখন বন্ধ হবে কেন্দ্র

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশজুড়ে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার কংগ্রেসে তাঁদের প্রতিনিধি বেছে নিতে ভোটকেন্দ্রে য…