…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক অধ্যাপক আব্দুল আহাদ

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক অধ্যাপক আব্দুল আহাদ
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আহাদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক হিসেবে ড. আব্দুল আহাদ দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থাপন এবং সমঝোতা স্মারক (এমওইউ) প্রস্তুত ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও বলা হয়, বিদেশি শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং ও পরিচিতি বাড়ানো, আন্তর্জাতিক সম্মেলন-সেমিনার আয়োজন এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রাম ও গবেষণার সুযোগ তৈরিতেও তিনি কাজ করবেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক ড. আব্দুল আহাদ বলেন, ‘আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আমাকে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় আমি আনন্দিত। বিশ্ববিদ্যালয়কে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে চেষ্টা সবসময় থাকবে।’

তিনি বলেন, নির্দিষ্ট কিছু দিন অফিস সময়ে দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে তাঁর; তখন বিনা নোটিশে শিক্ষক-শিক্ষার্থীরা যেকোনো সমস্যা নিয়ে দপ্তরে আসতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেকোনো সময় দেখা করার সুযোগও থাকবে, আর শিক্ষার্থীদের বিভিন্ন ডকুমেন্ট-সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে এই দপ্তর থেকেই।

ড. আহাদ আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মোট ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে দুটি কার্যকর রয়েছে। আমরা সবসময় কার্যকর এমওইউ এবং গবেষণা সহযোগিতা বাড়ানোর চেষ্টা করব।’

শিক্ষা বিভাগের আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর উদ্যোগে আটটি গ্রন্থ প্রকাশিত, তিনটি পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত বইয়ের মধ্যে
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর উদ্যোগে আটটি গ্রন্থ প্রকাশিত, তিনটি পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত বইয়ের মধ্যে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বিতর্ক ও সাহিত্য বিষয়ক বিভাগের উদ্যোগে আটটি গ্রন্থ প্রকাশিত ও সম্পাদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে…

এসএসসিতে অকৃতকার্যদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা ও একাদশে ভর্তির সুযোগের দাবি
শিক্ষা

এসএসসিতে অকৃতকার্যদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা ও একাদশে ভর্তির সুযোগের দাবি

এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ এবং বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে ‘এসএসসি ২০২৬ শিক্ষা…

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন নবম গ্রেডে
শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন নবম গ্রেডে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিভাগে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে মোট ১২টি পদে শিক্ষক নেওয়া হবে।…

এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনে জিপিএ শর্ত শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত
শিক্ষা

এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনে জিপিএ শর্ত শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল বিবেচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আব…