…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

আশুলিয়া-সাভারে শ্রমিকের পরিচয়ে বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করছে পুলিশ: এসপি শামীমা পারভীন

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়া-সাভারে শ্রমিকের পরিচয়ে বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করছে পুলিশ: এসপি শামীমা পারভীন
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়া ও সাভারে তৈরি পোশাকশিল্পে শ্রমিকের পরিচয় ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

তিনি বলেন, বোরখা ও হেলমেট ব্যবহার করে কারা শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, তা শনাক্ত করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন এসপি শামীমা পারভীন। এ সময় পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

শামীমা পারভীন বলেন, ‘গত দুই দিন ধরে গার্মেন্টসশিল্পকে কেন্দ্র করে শ্রমিকের নাম ব্যবহার করে শিল্প ধ্বংস এবং দেশকে অস্থিতিশীল করার কাজে জড়িত বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে।’

বোরখা পরা ব্যক্তি ও হেলমেট বাহিনীর বিষয়ে তিনি বলেন, ‘আপনারা বোরখা পরা ও হেলমেট বাহিনীর কথা বলছিলেন। আপনারা জানেন, গত ১৭ বছর ধরে আমরা হেলমেট বাহিনীর সঙ্গে পরিচিত। একইভাবে, বোরখা বা হিজাব ব্যবহার করে যারা অপতৎপরতা চালাচ্ছে, তাদের সম্পর্কেও আমরা পরিচিত। এ ক্ষেত্রে আমাদের পুলিশের কাছে যথেষ্ট তথ্য রয়েছে এবং গোয়েন্দা নজরদারি চলমান আছে। বোরখা বা হেলমেট পরে কারা একটি শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে, তা আমরা শনাক্ত করছি।’

‘কারা তাদের ইন্ধন দিচ্ছে, কারা অর্থের জোগান দিচ্ছে এবং কারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সে বিষয়েও আমরা তথ্য পেয়েছি,’ যোগ করেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এসপি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের মূলত কোনো দাবি-দাওয়া ছিল না। যে কোনো দাবির একটি সূচনা ও নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। নিয়মতান্ত্রিকভাবে দাবিগুলো উত্থাপিত হয়। কিন্তু কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই হঠাৎ করে দুই দিন আগে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা জেলার সার্বিক পরিস্থিতি শান্ত। ইপিজেড শান্ত রয়েছে। আশুলিয়া ও সাভারের প্রতিটি গার্মেন্টসের শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করছেন এবং কারখানাগুলো খোলা রয়েছে। হঠাৎ করে শ্রমিক অসন্তোষ শুরু হতে দেখা গেছে। এরা প্রকৃত শ্রমিক নয়; বরং শ্রমিকের পরিচয় ব্যবহার করে বাইরে থেকে আসা বিশৃঙ্খলাকারী। তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

‘আমরা অবশ্যই আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই ষড়যন্ত্র নস্যাৎ করব,’ বলেন শামীমা পারভীন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, তিন জেলায় গ্রেপ্তার ৪০ জন প্রকৃত শ্রমিক নন: ডিআইজি মুস্তাফিজুর
আইন ও অপরাধ

আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, তিন জেলায় গ্রেপ্তার ৪০ জন প্রকৃত শ্রমিক নন: ডিআইজি মুস্তাফিজুর

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মুস্তাফিজ…

আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, সংঘর্ষে আহত প্রায় ৫০ পুলিশ সদস্য
আইন ও অপরাধ

আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, সংঘর্ষে আহত প্রায় ৫০ পুলিশ সদস্য

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত পুলিশের প্র…

আইন ও অপরাধ

ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদনের তারিখ ২১ বারের মতো পেছাল, নতুন দিন ৭ ডিসেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও পিছিয়েছে আদালত। নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ৭ …

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নাওজোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, অন্তত ৫০ কারখানায় ছুটি
আইন ও অপরাধ

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নাওজোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, অন্তত ৫০ কারখানায় ছুটি

ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থ…