…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

রুয়েটে গবেষণার মান, শিল্পের সঙ্গে যোগ ও দ্রুত ফল প্রকাশে উপ-উপাচার্য আখতার হোসেনের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
রুয়েটে গবেষণার মান, শিল্পের সঙ্গে যোগ ও দ্রুত ফল প্রকাশে উপ-উপাচার্য আখতার হোসেনের পরিকল্পনা
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন। গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে চার বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণের পর শিক্ষা, গবেষণা, আবাসন, অবকাঠামো, শিক্ষক সংকট ও শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে নিজের ভাবনা ও পরিকল্পনা জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।

গবেষণার ক্ষেত্রে রুয়েটের প্রধান লক্ষ্য পরিমাণ নয়, বরং গুণগত মান নিশ্চিত করা বলে মনে করেন তিনি। তিনি বলেন, দেশের বিভিন্ন খাতের সমস্যা চিহ্নিত করে দেশীয় প্রযুক্তি, নিজস্ব জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সেগুলোর সমাধান খুঁজতে হবে। শুধু গবেষণাপত্র প্রকাশ নয়, বাস্তব প্রয়োগ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম গবেষণায় মনোযোগী হওয়া প্রয়োজন।

এ লক্ষ্যে রুয়েটে ইনকিউবেশন হাব গড়ে তোলা হয়েছে বলে তিনি জানান। সেখানে বিভিন্ন ধারণা ও উদ্ভাবনকে পরিচর্যার মাধ্যমে কার্যকর প্রযুক্তি বা পণ্যে রূপ দেওয়ার চেষ্টা চলছে। শিক্ষক এবং স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে সহায়তা ও প্রণোদনা দেওয়ার নীতিমালাও প্রণয়ন করা হয়েছে।

গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সহজে গবেষণাপত্র তৈরি ও প্রকাশের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, এ ধরনের প্রবণতা প্রকৃত গবেষণার বিকল্প হতে পারে না; গভীরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের সক্ষমতা অর্জন করতে হবে। বিদেশ থেকে প্রযুক্তি আমদানির পরিবর্তে দেশে উদ্ভাবন ও উৎপাদন করা গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি প্রযুক্তি সহজলভ্য ও সাশ্রয়ী হবে বলে তিনি বলেন।

বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে গবেষণার সম্পর্ক জোরদার করতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক মুনাফার একটি নির্দিষ্ট অংশ গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় বাধ্যতামূলক করার প্রস্তাব দেন উপ-উপাচার্য। তার প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো বার্ষিক মুনাফার ন্যূনতম ১০ থেকে ২০ শতাংশ এ খাতে ব্যয় করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে সেই অর্থ গবেষণায় ব্যবহার করা যেতে পারে।

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে রুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্স চালু রয়েছে জানিয়ে অধ্যাপক আখতার হোসেন বলেন, এ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে পাঠানো হয়। এতে উৎপাদন প্রক্রিয়া ও কর্মপরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়। শুধু চাকরির ওপর নির্ভর না করে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে বলেও তিনি বলেন।

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত মেধাবীদের দেশে ফেরাতে ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ বা মেধার প্রত্যাবর্তনের ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, দেশের অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা শেষে টেসলা, নাসা ও গুগলের মতো প্রতিষ্ঠানে কাজ করছেন। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশের অভাবে অনেকে দেশে ফিরতে আগ্রহী হন না। গবেষণার সুযোগের পাশাপাশি চাকরির নিশ্চয়তা, উপযুক্ত বেতন, আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা গেলে মেধাবীরা দেশে ফিরে কাজ করতে আগ্রহী হবেন বলে তিনি মনে করেন।

রুয়েটসহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে বলেও জানান উপ-উপাচার্য। তিনি বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বাজেট এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা ও বরাদ্দের সীমাবদ্ধতা রয়েছে। বিশ্ববিদ্যালয় চাইলেই ইচ্ছামতো শিক্ষক নিয়োগ দিতে পারে না। কোন বিভাগে কতজন শিক্ষক প্রয়োজন, তা তুলে ধরে ইউজিসির সঙ্গে আলোচনা ও সমন্বয় বাড়াতে হবে। সীমাবদ্ধতার মধ্যেও প্রতিবছর বরাদ্দের মধ্যে থেকে শিক্ষক নিয়োগের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হবে বলে তিনি জানান।

পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমানো এবং শিক্ষার্থীদের দ্রুত কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন অধ্যাপক আখতার হোসেন। পুরকৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ব্যাকলগ পরীক্ষা ও ২৫ সিরিজের ফল প্রকাশে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। চাকরির আবেদনের বিষয়টি বিবেচনায় ছুটির আগেই উত্তরপত্র যাচাইয়ের কাজ শেষ করা হয়েছে। সব মিলিয়ে পাঁচ থেকে ছয় সাইকেলের মধ্যে ফল প্রকাশের প্রত্যাশার কথা জানান তিনি।

শিক্ষা বিভাগের আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ হলে মিনি জিমের সরঞ্জাম দিল রাকসু, খরচ প্রায় ১৬ লাখ টাকা
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ হলে মিনি জিমের সরঞ্জাম দিল রাকসু, খরচ প্রায় ১৬ লাখ টাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে মিনি জিমনেসিয়াম স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। নির্বাচনি প্রত…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর উদ্যোগে আটটি গ্রন্থ প্রকাশিত, তিনটি পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত বইয়ের মধ্যে
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর উদ্যোগে আটটি গ্রন্থ প্রকাশিত, তিনটি পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত বইয়ের মধ্যে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বিতর্ক ও সাহিত্য বিষয়ক বিভাগের উদ্যোগে আটটি গ্রন্থ প্রকাশিত ও সম্পাদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে…

এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনে জিপিএ শর্ত শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত
শিক্ষা

এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনে জিপিএ শর্ত শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল বিবেচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আব…

নেপালে তায়কোয়ানডোয় দুই স্বর্ণসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় পদক
শিক্ষা

নেপালে তায়কোয়ানডোয় দুই স্বর্ণসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় পদক

নেপালে অনুষ্ঠিত প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি তাম্রপদক জিতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়…