…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ভ্রমণ › খবর
ভ্রমণ

সৌদি আরবের বিমানবন্দরে জটিলতায় ১৭১ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে এ পর্যন্ত ১৭১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৭৭ জন যাত্রী।

প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৯৪টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। বিমানবন্দর ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী (এএসএম, ফ্লাইট ম্যানেজমেন্ট) এই হিসাব জানিয়েছেন।

তার দেওয়া হিসাব অনুযায়ী, সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি, রিয়াদ এয়ারের ১৮টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ইন্ডিগোর ৩০টি ফ্লাইট। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে সরাসরি ও ট্রানজিট—দুই ধরনের ফ্লাইটেই এই প্রভাব পড়ছে।

এই জটিলতায় সৌদিগামী যাত্রীদের পাশাপাশি সৌদি আরব থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভ্রমণ বিভাগের আরও খবর

শরতের ছুটিতে সাইকেলে নেদারল্যান্ডসের ভেলুভে: বন, হরিণ আর ভ্যান গঘের শিল্পকর্ম
ভ্রমণ

শরতের ছুটিতে সাইকেলে নেদারল্যান্ডসের ভেলুভে: বন, হরিণ আর ভ্যান গঘের শিল্পকর্ম

শরতের রোদ মেখে বিস্তীর্ণ তৃণভূমি, দূরে বালিয়াড়ি, কোথাও পাইনবনের আঁকাবাঁকা পথ। চারপাশে ঝরে পড়া পাতার মচমচে শব্দ। কখনো চোখে পড়ছে হরিণ, কখনও কাঠঠোকরা…

সেন্টমার্টিনে মৌসুম শুরু হলেও জাহাজের অনুমতি মেলেনি, পর্যটক পরিবহন অনিশ্চিত
ভ্রমণ

সেন্টমার্টিনে মৌসুম শুরু হলেও জাহাজের অনুমতি মেলেনি, পর্যটক পরিবহন অনিশ্চিত

সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে এখনো কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পায়নি। রুট পারমিটের জন্য সাতটি জাহাজ আবেদ…