…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখার ১৮ বাগানে ভোটার প্রায় ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখার ১৮ বাগানে ভোটার প্রায় ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু
ছবি: বড়লেখা টুডে

বড়লেখায় চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত, ভ্যালি কার্যকরি পরিষদ ও কেন্দ্রীয় পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। নির্বাচনের সমন্বয়ক বিভাগীয় শ্রম দপ্তরের (ঢাকা) উপ-পরিচালক মো. খোরশেদ আলম মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, চা বাগানগুলোর ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন।

আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৮টি চা বাগানে পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮টি বাগানে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ হাজার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচন সমন্বয়ক মো. খোরশেদ আলম বলেন, দীর্ঘ কয়েক বছর পর চা শ্রমিকদের পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক।

এছাড়া বক্তব্য দেন অহিদাবাদ চা বাগানের ম্যানেজার আলী আসকর, রহমানীয় চা বাগানের ম্যানেজার রফিকুল আলম, সাবাজপুর চা বাগানের ম্যানেজার নাহিদ ফেরদৌস চৌধুরী, বাহাদুরপুর চা বাগানের ম্যানেজার এসএম ইকরামুল কবির, পাল্লাথল চা বাগানের ম্যানেজার নজরুল ইসলাম, কেরামতনগর চা বাগানের ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাছুম ও মো. সাঈদুজ্জামান প্রমুখ।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সন্তান জন্মের তিন দিন পর ওসমানীনগরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আইসিইউতে নবজাতক
সিলেট বিভাগ

সন্তান জন্মের তিন দিন পর ওসমানীনগরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আইসিইউতে নবজাতক

সিলেটের ওসমানীনগর উপজেলায় সন্তান জন্ম দেওয়ার তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামের এক নারী। রোববার রাত আটটার দিকে…

বড়লেখায় ‘জিন্নি হুজুরের’ নামে প্রতারণায় ৫ ভরির বেশি স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
সিলেট বিভাগ

বড়লেখায় ‘জিন্নি হুজুরের’ নামে প্রতারণায় ৫ ভরির বেশি স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে ‘জিন্নি হুজুর’-এর নামে এক গৃহবধূর কাছ থেকে পাঁচ ভরির বেশি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভ…

প্রেমের টানে জিয়াংসি থেকে ওসমানীনগরে চীনা তরুণ, হেফাজত শেষে শ্বশুরবাড়ির জিম্মায় ছাড়ল পুলিশ
সিলেট বিভাগ

প্রেমের টানে জিয়াংসি থেকে ওসমানীনগরে চীনা তরুণ, হেফাজত শেষে শ্বশুরবাড়ির জিম্মায় ছাড়ল পুলিশ

অনলাইনে পরিচয়, এরপর প্রেম। সেই সম্পর্কের টানে চীনের জিয়াংসি থেকে বাংলাদেশের সিলেটে এসে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা তরুণ। তবে ভিন্ন দেশের না…