…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বোমা হামলায় নিহত বেড়ে ৩৩, নিখোঁজ আরও ৫০ জন

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫০ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার হামলার তথ্য জানিয়ে একে চলমান যুদ্ধের অন্যতম প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা এলাকায় একটি বিদ্যালয় ভবনে অন্তত ৯টি বোমা ফেলে রুশ বাহিনী। ভবনটি বেসামরিক মানুষের আশ্রয়কেন্দ্র এবং মানবিক সহায়তা বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

স্থানীয় গভর্নর মিখাইলো সেমিকিন জানান, হামলায় ভবনটির নিচতলার সুরক্ষিত আশ্রয়কেন্দ্র ধসে পড়ে এবং সেখানে আগুন ছড়িয়ে যায়।

গত বছর ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ভবনটির নিচে শক্তিশালী বেসমেন্ট নির্মাণ করা হয়েছিল। যুদ্ধের মধ্যেও শিক্ষাকার্যক্রম চালু রাখার উদ্দেশ্যে তৈরি ওই আশ্রয়কেন্দ্রটি হামলা মোকাবিলার উপযোগী করে নির্মাণ করা হয়। তবে বোমার প্রচণ্ড আঘাতে কংক্রিটের কাঠামো ভেঙে পড়ে।

যুদ্ধ তীব্র হওয়ায় ওই এলাকার অনেক বাসিন্দা আগেই অন্যত্র চলে গিয়েছিলেন। বর্তমানে ভবনটি বিদ্যালয় হিসেবে নয়, বরং প্রশাসনিক ও মানবিক সহায়তা কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

জেলেনস্কি জানান, আশ্রয়কেন্দ্রে হামলার কিছুক্ষণ পরই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় রাশিয়া। এ সময় শত শত ড্রোনের পাশাপাশি শক্তিশালী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

জেলেনস্কি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের আহ্বান জানালেও এ হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একসঙ্গে কাজে একমত ইসরায়েলের দুই বিরোধী দল
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একসঙ্গে কাজে একমত ইসরায়েলের দুই বিরোধী দল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে দেশটির আরব জয়েন্ট লিস্ট ও ডেমোক্র্যাটস …

দুই দশক মহাবিশ্বের বিস্ফোরণ পর্যবেক্ষণ শেষে বুধবার পৃথিবীতে ফিরে পুড়ে যাবে নাসার সুইফট টেলিস্কোপ
আন্তর্জাতিক

দুই দশক মহাবিশ্বের বিস্ফোরণ পর্যবেক্ষণ শেষে বুধবার পৃথিবীতে ফিরে পুড়ে যাবে নাসার সুইফট টেলিস্কোপ

মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলো নিয়ে দুই দশক ধরে গবেষণা করা নাসার নিল গেহরেলস সুইফট অবজারভেটরি বুধবার পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসবে বলে আশা…

আন্তর্জাতিক

হুতিদের সহায়তায় আইআরজিসি ও হিজবুল্লাহর ২১ বিশেষজ্ঞ পাঠানোর অভিযোগ ইয়েমেন সরকারের

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার অভিযোগ করেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং লেবাননের হিজবুল্লাহ হুতিদের সামরিক অভিযান প…

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরান-ওয়াশিংটন সমঝোতা এখনো অনেক দূরে: কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে, খসড়া চুক্তি নিয়ে আলোচনা চলছে

যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরান এখনো অনেক দূরে রয়েছে বলে জানিয়েছেন তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মঙ্গলবার (৩ নভেম্বর) বার্তা সংস্থ…