…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মজুরি আন্দোলনে উসকানির অভিযোগে আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করল ডিবি

নিজস্ব প্রতিবেদক
মজুরি আন্দোলনে উসকানির অভিযোগে আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করল ডিবি
ছবি: সংগৃহীত

পোশাক খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ঢাকার সাভারের আশুলিয়া থেকে তিনজন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।

আটকের বিষয়ে ওসি সাইদুল ইসলাম বলেন, চলমান শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা তৈরির যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে এই তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে।

তিনি জানান, জিরাবো এলাকা থেকে শামীমকে আটক করা হয়। আর বসুন্ধরা সোনিয়া মার্কেট থেকে আটক করা হয় হালিম ও মনসুরকে।

আটক তিনজনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি সাইদুল ইসলাম।

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলা আন্দোলনের মধ্যেই এই আটকের ঘটনা ঘটল।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

সংস্কার ব্যর্থ হয়নি, সংস্কার ঠেকানোর বন্দোবস্তই সফল হয়েছে: কাজী মারুফুল ইসলাম

চব্বিশের জুলাই-আগস্টের পর সবচেয়ে বেশি শোনা প্রশ্ন—প্রশাসনে সংস্কার হলো না কেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসল…

জাতীয়

ঢাকা দক্ষিণে ই-রিকশা নিবন্ধন শুরু: আবেদনেই মিলবে না অনুমতি, লাগবে বুয়েটের ছাড়পত্র

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কেবল আবেদন…

নারায়ণগঞ্জে লিংক রোডে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, অনেকে আহত
জাতীয়

নারায়ণগঞ্জে লিংক রোডে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, অনেকে আহত

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময…

গাজীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিকের লাশ গাইবান্ধার বাড়িতে, বুধবার জানাজা ও দাফন
জাতীয়

গাজীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিকের লাশ গাইবান্ধার বাড়িতে, বুধবার জানাজা ও দাফন

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে মারধরে গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভ…