মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত
রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
বুধবার ৪ নভেম্বর সকাল পৌনে ৮টার দিকে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন দিয়াবাড়ি এলাকার নবাবেরবাগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।


