…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

পটুয়াখালীর বাউফলে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় তালাবদ্ধ, মিলছে না সেবা

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর বাউফলে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় তালাবদ্ধ, মিলছে না সেবা
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় স্যানিটারি ইন্সপেক্টরের নির্ধারিত কার্যালয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চলছে না। অব্যবহৃত পড়ে থাকায় কার্যালয়টির চারপাশে জমেছে ময়লা-আবর্জনা, গজিয়েছে ঝোপঝাড়। এতে প্রয়োজনীয় সেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, বাউফল উপজেলার পুরাতন হাসপাতাল এলাকায় অবস্থিত স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয়টি তালাবদ্ধ। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা, কার্যালয়সংলগ্ন সরকারি জায়গা ঢেকে গেছে গাছপালা ও ঝোপঝাড়ে। বারান্দায় রাখা হয়েছে লেপ-তোশক তৈরির বিভিন্ন সরঞ্জাম। এমনকি কার্যালয়ের সামনে নেই কোনো সাইনবোর্ড। সব মিলিয়ে স্থাপনাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিনকে নির্ধারিত কার্যালয়ে নিয়মিত পাওয়া যায় না। তিনি কোথায় বসে দাপ্তরিক কাজ করেন, তাও জানেন না সাধারণ মানুষ। ফলে প্রয়োজনীয় সেবা নিতে এসে অনেককে ফিরে যেতে হয়।

সেবাগ্রহীতা সোহেল রানা বলেন, ‘এই কার্যালয়ে প্রয়োজনীয় কাজে এসে কর্মকর্তাকে পাওয়া যায় না। কার্যালয় বন্ধ থাকে। কোথায় গেলে সেবা পাওয়া যাবে, তা নিয়েও বিপাকে পড়তে হয়।’

আরেক সেবাগ্রহীতা মামুন হাওলাদার বলেন, ‘সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরের এমন অবস্থা মেনে নেওয়া যায় না। কার্যালয়ের চারপাশে ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় জমে আছে। অথচ এই বিভাগের কাজই হলো স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা।’

এ বিষয়ে স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিন বলেন, ‘প্রায় পাঁচ মাস ধরে কার্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই। বন্যার সময় সংযোগ বিচ্ছিন্নের পর থেকে সেখানে আর বসা হয় না। এ ছাড়া মাঠপর্যায়ে বিভিন্ন কাজ থাকায় নিয়মিত কার্যালয়ে বসা সম্ভব হয় না।’

তবে সরেজমিনে কার্যালয়টিতে বিদ্যুৎ-সংযোগ দেখা গেছে। দীর্ঘদিন নিয়মিত কার্যক্রম না থাকায় ভেতরে থাকা আসবাবপত্রও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘কার্যালয়টি মেরামত করা প্রয়োজন। এ কারণে স্যানিটারি ইন্সপেক্টর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর কক্ষে বসে দাপ্তরিক কাজ করেন। কার্যালয়টি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, স্যানিটারি ইন্সপেক্টর কোথায় বসে কাজ করেন, তা তিনি নিশ্চিতভাবে জানেন না। তবে ওই কর্মকর্তা মাঠপর্যায়ে কাজ করেন বলে শুনেছেন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

সারা দেশের হাসপাতালে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ, ছয় মাসে হবে জ্বালানি অডিট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য

সারা দেশের হাসপাতালে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ, ছয় মাসে হবে জ্বালানি অডিট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সারা দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ…

অ্যান্টিবায়োটিক খেয়েও বারবার ফিরছে প্রস্রাবের সংক্রমণ? নেপথ্যের কারণ খুঁজতে যে পরীক্ষাগুলো জরুরি
স্বাস্থ্য

অ্যান্টিবায়োটিক খেয়েও বারবার ফিরছে প্রস্রাবের সংক্রমণ? নেপথ্যের কারণ খুঁজতে যে পরীক্ষাগুলো জরুরি

প্রস্রাবের সময় জ্বালা, ঘন ঘন শৌচাগারে যাওয়া, অল্প অল্প করে প্রস্রাব হওয়া—অ্যান্টিবায়োটিক খেয়ে সাময়িক স্বস্তি মিললেও কিছুদিন পর ফিরছে সমস্যা? বার…

স্বাস্থ্য

ঢাকার ফার্মেসিতে মিলবে ডানো ল্যাকটোজ-কমানো দুধ, আরলা ও ফার্মা সল্যুশন্সের চুক্তি

ভোক্তাদের জন্য ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার আরও সহজলভ্য করতে ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যসেবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফার্মা সল্যুশন্স ব…

চিকিৎসা বর্জ্যের পরিশোধনাগার নিয়ে ২০১৮ সালের রিটের রুল শুনবে হাইকোর্টের বেঞ্চ
স্বাস্থ্য

চিকিৎসা বর্জ্যের পরিশোধনাগার নিয়ে ২০১৮ সালের রিটের রুল শুনবে হাইকোর্টের বেঞ্চ

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্য পরিশোধনের জন্য নিজস্বভাবে অথবা কেন্দ্রীয়ভাবে পরিশোধনাগার স্থাপনের নির্দেশনা চেয়ে দায়ের করা একটি…