…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

অ্যান্টিবায়োটিক খেয়েও বারবার ফিরছে প্রস্রাবের সংক্রমণ? নেপথ্যের কারণ খুঁজতে যে পরীক্ষাগুলো জরুরি

নিজস্ব প্রতিবেদক
অ্যান্টিবায়োটিক খেয়েও বারবার ফিরছে প্রস্রাবের সংক্রমণ? নেপথ্যের কারণ খুঁজতে যে পরীক্ষাগুলো জরুরি
ছবি: সংগৃহীত

প্রস্রাবের সময় জ্বালা, ঘন ঘন শৌচাগারে যাওয়া, অল্প অল্প করে প্রস্রাব হওয়া—অ্যান্টিবায়োটিক খেয়ে সাময়িক স্বস্তি মিললেও কিছুদিন পর ফিরছে সমস্যা? বারবার প্রস্রাবে সংক্রমণ বা ইউটিআই হলে সংক্রমণের নেপথ্যে থাকা কারণ খুঁজে বের করা জরুরি বলে মনে করেন চিকিৎসকরা।

বারবার প্রস্রাবে সংক্রমণের সমস্যায় ভোগেন অনেকেই। অ্যান্টিবায়োটিক খেলে সাময়িকভাবে উপসর্গ কমে যায়, কিন্তু কিছুদিন পরেই আবার ফিরে আসে জ্বালা, ব্যথা কিংবা ঘন ঘন প্রস্রাবের বেগ। চিকিৎসকদের মতে, এমন সমস্যা বারবার হলে শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর না করে সংক্রমণের কারণ খুঁজে দেখা প্রয়োজন।

প্রস্রাবের সময় জ্বালা, ঘন ঘন প্রস্রাব পাওয়া, অল্প অল্প করে বারবার প্রস্রাব হওয়া ও তলপেটে ব্যথা ইউটিআইয়ের সাধারণ লক্ষণ। কারও কারও ক্ষেত্রে জ্বরও হতে পারে। চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের পরামর্শ অনুযায়ী, বারবার সংক্রমণ হলে কয়েকটি পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।

প্রথম পরীক্ষা ইউরিন রুটিন ও ইউরিন কালচার। ইউটিআই নির্ণয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। ইউরিন রুটিন পরীক্ষায় প্রস্রাবে পাস সেল, গ্লুকোজ বা নাইট্রাইটের উপস্থিতি পরীক্ষা করা হয়। অন্যদিকে ইউরিন কালচারের মাধ্যমে সংক্রমণের জন্য দায়ী ব্যাক্টেরিয়া শনাক্ত করা যায়। কোন অ্যান্টিবায়োটিক কার্যকর হবে, তা বুঝতেও এই পরীক্ষা সাহায্য করে। সাধারণত রিপোর্ট পেতে তিন থেকে পাঁচ দিন সময় লাগে। অ্যান্টিবায়োটিক শুরু করার আগে নমুনা দিলে পরীক্ষার ফল বেশি নির্ভরযোগ্য হয়।

দ্বিতীয়টি ব্লাড সুগার বা এইচবিএ১সি পরীক্ষা। ডায়াবিটিস থাকলে ইউটিআইয়ের ঝুঁকি বাড়তে পারে। অনেকের ক্ষেত্রে প্রথমদিকে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে না। তাই বারবার প্রস্রাবে সংক্রমণ হলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানো প্রয়োজন।

তৃতীয় পরীক্ষা ইউএসজি কেবিইউ। কিডনি, ইউরেটার ও মূত্রথলির এই আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে প্রস্রাবের পথে পাথর বা অন্য কোনো বাধা রয়েছে কি না, তা বোঝা যায়। প্রস্রাব করার পরেও মূত্রথলিতে প্রস্রাব জমে থাকছে কি না, সেটিও এই পরীক্ষায় ধরা পড়তে পারে। মূত্রথলিতে প্রস্রাব জমে থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

চতুর্থটি সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা। কিডনি কতটা স্বাভাবিকভাবে কাজ করছে, তা বোঝার জন্য এই রক্তপরীক্ষা করা হয়। কিডনির কার্যক্ষমতা কমে গেলে প্রস্রাবের সংক্রমণের সমস্যাও দেখা দিতে পারে। তাই বারবার ইউটিআই হলে চিকিৎসক এই পরীক্ষার পরামর্শ দিতে পারেন।

বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত পরীক্ষারও প্রয়োজন হতে পারে। পুরুষদের বারবার ইউটিআই হলে প্রস্টেটের কোনো সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন। যৌনবাহিত সংক্রমণের আশঙ্কা থাকলে সেই সংক্রান্ত পরীক্ষাও করাতে হতে পারে। আবার প্রস্রাবের সঙ্গে বারবার রক্ত বের হলে কিংবা মূত্রনালিতে পাথর থাকার সন্দেহ হলে চিকিৎসক সিটি কেবিইউ বা সিস্টোস্কোপি করার পরামর্শ দিতে পারেন।

তবে সব রোগীর ক্ষেত্রে পাঁচটি পরীক্ষাই করানোর প্রয়োজন হয় না। বয়স, উপসর্গ, শারীরিক অবস্থা ও সংক্রমণের ইতিহাস বিচার করে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা বেছে নেবেন। বারবার নিজের ইচ্ছেমতো অ্যান্টিবায়োটিক খাওয়ার বদলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই জরুরি। জ্বর, কাঁপুনি বা কোমরের পাশে ব্যথা থাকলে দ্রুত চিকিৎসা করানো উচিত।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

সারা দেশের হাসপাতালে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ, ছয় মাসে হবে জ্বালানি অডিট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য

সারা দেশের হাসপাতালে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ, ছয় মাসে হবে জ্বালানি অডিট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সারা দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ…

পটুয়াখালীর বাউফলে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় তালাবদ্ধ, মিলছে না সেবা
স্বাস্থ্য

পটুয়াখালীর বাউফলে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় তালাবদ্ধ, মিলছে না সেবা

পটুয়াখালীর বাউফল উপজেলায় স্যানিটারি ইন্সপেক্টরের নির্ধারিত কার্যালয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চলছে না। অব্যবহৃত পড়ে থাকায় কার্যালয…

স্বাস্থ্য

ঢাকার ফার্মেসিতে মিলবে ডানো ল্যাকটোজ-কমানো দুধ, আরলা ও ফার্মা সল্যুশন্সের চুক্তি

ভোক্তাদের জন্য ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার আরও সহজলভ্য করতে ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যসেবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফার্মা সল্যুশন্স ব…

চিকিৎসা বর্জ্যের পরিশোধনাগার নিয়ে ২০১৮ সালের রিটের রুল শুনবে হাইকোর্টের বেঞ্চ
স্বাস্থ্য

চিকিৎসা বর্জ্যের পরিশোধনাগার নিয়ে ২০১৮ সালের রিটের রুল শুনবে হাইকোর্টের বেঞ্চ

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্য পরিশোধনের জন্য নিজস্বভাবে অথবা কেন্দ্রীয়ভাবে পরিশোধনাগার স্থাপনের নির্দেশনা চেয়ে দায়ের করা একটি…