…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাভারের হেমায়েতপুরে লাইভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
সাভারের হেমায়েতপুরে লাইভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষ নিয়ে লাইভ চলাকালে নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক নাজমুল হুদা ও ক্যামেরাপারসন ইমদাদুল হকের ওপর হামলা হয়েছে। আহত সাংবাদিকের ভাষ্য, মুখোশধারী অন্তত ১৫-২০ জন হামলায় অংশ নেয়।

বুধবার বেলা ১২টার দিকে সাভার উপজেলার হেমায়েতপুরে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী নাজমুল হুদা বলেন, ‘আমি লাইভ করছিলাম। এ সময় ১৫-২০ জন মুখোশধারী আমাদের ওপর হামলা করে। তারা ক্যামেরা ভাঙচুর করে। আমাদের মারধর করে।’

তিনি বলেন, হামলাকারীরা রড, এসএস পাইপ, লাঠি ও ইট নিক্ষেপ করে মারধর করে। এতে তিনি বুক, পিঠ, হাত ও পায়ে আঘাত পান।

নাজমুল হুদা জানান, হামলায় তার ক্যামেরাম্যান ইমদাদের ওপরও হামলা হয়। তারা দুজনই চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে যাচ্ছেন।

এর আগে একই এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও মারধরের শিকার হন আরও তিন গণমাধ্যমকর্মী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চলমান শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

আহত গণমাধ্যমকর্মীরা হলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টিভির প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং একই টেলিভিশনের ক্যামেরাপারসন উজ্জ্বল হোসেন।

আহত সাংবাদিকেরা জানান, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের সংবাদ সংগ্রহের জন্য হেমায়েতপুরের পদ্মার মোড়ে যান তারা। সেখানে কয়েকজন বিক্ষুব্ধ শ্রমিকের বক্তব্য নেওয়ার পর ঘটনাস্থলের কিছুটা সামনে গিয়ে ভিডিও ধারণ করছিলেন তারা।

তাদের ভাষ্য, এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে মাস্ক পরা একদল ব্যক্তি তাদের সাংবাদিক পরিচয় জানতে পেরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও ইট দিয়ে তিন গণমাধ্যমকর্মীকে মারধর করে।

একপর্যায়ে আশপাশের কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে তাদের সহায়তায় ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন তিন সাংবাদিক।

জাতীয় বিভাগের আরও খবর

ষষ্ঠ দিনে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, থানায় হামলার চেষ্টা, মহাসড়কে যান চলাচল ব্যাহত
জাতীয়

ষষ্ঠ দিনে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, থানায় হামলার চেষ্টা, মহাসড়কে যান চলাচল ব্যাহত

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বুধবার শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সড়ক অবরোধের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল…

জ্বালানি পরিবহনের নিরাপত্তায় সরাসরি ভূমিকা রাখতে পারে না ইরান: ঢাকায় রাষ্ট্রদূত রাহিমি
জাতীয়

জ্বালানি পরিবহনের নিরাপত্তায় সরাসরি ভূমিকা রাখতে পারে না ইরান: ঢাকায় রাষ্ট্রদূত রাহিমি

বাংলাদেশসহ অন্য কোনো দেশে জ্বালানি পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সরাসরি কোনো ভূমিকা রাখতে পারে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত…

সাভার-আশুলিয়ায় প্রায় শতাধিক পোশাক কারখানা বন্ধ, বহিরাগতদের ইন্ধনের কথা বলল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ
জাতীয়

সাভার-আশুলিয়ায় প্রায় শতাধিক পোশাক কারখানা বন্ধ, বহিরাগতদের ইন্ধনের কথা বলল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে প্রায় শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে।…

জাতীয়

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে ডিটিসিএর নির্বাহী পরিচালকের পদ হারালেন সচিব মসিউর রহমান

প্রধানমন্ত্রীর একটি রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কের মুখে পড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মো…