…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বনিম্নে, ব্রেন্ট ১০০ ডলারের নিচে

নিজস্ব প্রতিবেদক
বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বনিম্নে, ব্রেন্ট ১০০ ডলারের নিচে
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় পরাজয়ের মুখে পড়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

বুধবার রাত সোয়া ১০টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়। অক্টোবরের শুরুর পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে নামল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৭৩ ডলারে নেমে আসে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর বিশ্ববাজারে শেয়ারদরে বড় উত্থান দেখা গেছে। এতে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কিছুটা কমেছে।

ওয়াল স্ট্রিটে যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ারবাজার সূচকই ঊর্ধ্বমুখী ছিল। যোগাযোগ পরিষেবা, ভোক্তাপণ্য ও প্রযুক্তি খাতের শেয়ারদর বৃদ্ধির কারণে এ উত্থান হয়েছে। তবে সবচেয়ে বেশি দরপতন হয়েছে জ্বালানি খাতের শেয়ারগুলোতে।

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

নিরাপত্তাঝুঁকিতে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে, ভারত থেকে সার্ভারে প্রবেশ শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক

অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিপে-তে বেশ কিছু নিরাপত্তাঝুঁকি শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ভারত থেকে প্রতিষ্ঠানটির সার্ভারে প্রবেশের বিষয়টিও রয়…

৯০ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিল এশিয়া ফাউন্ডেশন
অর্থনীতি ও ব্যবসা

৯০ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিল এশিয়া ফাউন্ডেশন

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে এশিয়া ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন। ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন…

দুই দিনে ৮৫০ কোটি টাকার রফতানি ব্যাহত: শ্রমিক আন্দোলনে কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প
অর্থনীতি ও ব্যবসা

দুই দিনে ৮৫০ কোটি টাকার রফতানি ব্যাহত: শ্রমিক আন্দোলনে কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের টানা আন্দোলনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। কয়েক দিনের বিক্ষোভ, কর্মবিরত…

অর্থনীতি ও ব্যবসা

ঋণের বাইরে কোরিয়ার বিনিয়োগ চায় বাংলাদেশ, আলোচনায় ১ থেকে ২ বিলিয়ন ডলারের সার্বভৌম তহবিল

প্রচলিত উন্নয়ন ঋণের পাশাপাশি বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অং…