…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

নিরাপত্তাঝুঁকিতে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে, ভারত থেকে সার্ভারে প্রবেশ শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিপে-তে বেশ কিছু নিরাপত্তাঝুঁকি শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ভারত থেকে প্রতিষ্ঠানটির সার্ভারে প্রবেশের বিষয়টিও রয়েছে। এসব ঝুঁকি বিবেচনায় ডিজিপে-কে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) থেকে বিচ্ছিন্ন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে এনপিএসবির মাধ্যমে প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ হয়ে গেছে। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

আরিফ হোসেন খান বলেন, 'যাচাই-বাছাইয়ের সময় ডিজিপের ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত কার্যক্রমে বেশ কিছু নিরাপত্তাগত ত্রুটি পাওয়া গেছে। এসব ত্রুটি পর্যালোচনা করে প্রতিষ্ঠানটিকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'সাইবার নিরাপত্তা এবং নাগরিকের তথ্যের গোপনীয়তা রক্ষা বাংলাদেশ ব্যাংকের অগ্রাধিকার। কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হওয়ার অভিযোগ উঠলে সেটিকে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক।'

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরও বলেন, 'ডিজিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত শেষ করতে সময় লাগে। এ কারণে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠানটিকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।'

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে ডিজিপে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দাবি, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিজিপে জানিয়েছে, এনপিএসবির মাধ্যমে তাদের লেনদেন বন্ধ হয়ে গেলেও এনপিএসবির বাইরে প্রতিষ্ঠানটির অন্যান্য সেবা আগের মতোই চালু রয়েছে।

এনপিএসবি হলো বাংলাদেশ ব্যাংক পরিচালিত দেশের আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক। এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক ইলেকট্রনিক লেনদেনের সুবিধা পেয়ে থাকে।

অন্যদিকে ডিজিপে পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড ও ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি ২০২৩ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স পায়।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বনিম্নে, ব্রেন্ট ১০০ ডলারের নিচে
অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বনিম্নে, ব্রেন্ট ১০০ ডলারের নিচে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় পরাজয়ের …

৯০ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিল এশিয়া ফাউন্ডেশন
অর্থনীতি ও ব্যবসা

৯০ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিল এশিয়া ফাউন্ডেশন

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে এশিয়া ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন। ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন…

দুই দিনে ৮৫০ কোটি টাকার রফতানি ব্যাহত: শ্রমিক আন্দোলনে কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প
অর্থনীতি ও ব্যবসা

দুই দিনে ৮৫০ কোটি টাকার রফতানি ব্যাহত: শ্রমিক আন্দোলনে কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের টানা আন্দোলনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। কয়েক দিনের বিক্ষোভ, কর্মবিরত…

অর্থনীতি ও ব্যবসা

ঋণের বাইরে কোরিয়ার বিনিয়োগ চায় বাংলাদেশ, আলোচনায় ১ থেকে ২ বিলিয়ন ডলারের সার্বভৌম তহবিল

প্রচলিত উন্নয়ন ঋণের পাশাপাশি বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অং…