…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস, সংসদ ভবনে হলো প্রথম বৈঠক

নিজস্ব প্রতিবেদক
মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস, সংসদ ভবনে হলো প্রথম বৈঠক
ছবি: সংগৃহীত

দেশে মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনা পর্যালোচনা করবে মানবাধিকার ও শান্তিবিষয়ক সংসদীয় ককাস। এ ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা একসঙ্গে কাজ করবেন।

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করার পাশাপাশি সেসব ঘটনায় বিচারপ্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা-ও পর্যবেক্ষণ করবে এই ককাস।

বুধবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই ককাসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ককাসের চেয়ারপারসন ফাহিমা নাসরিন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সিদ্ধান্তে ২ নভেম্বর এই সংসদীয় ককাস গঠন করা হয়।

ককাসের শাব্দিক অর্থ হলো নির্দিষ্ট কোনো বিষয়ে একমত হওয়া একটি দল। সংসদীয় ককাস হলো নির্দিষ্ট কোনো বিষয় বা নীতিকে কেন্দ্র করে সংসদ সদস্যদের নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম। এটি সংসদের কোনো স্থায়ী কমিটি বা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ককাসের পৃষ্ঠপোষক জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বৈঠকে অংশ নেন। ককাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা পর্বে ডেপুটি স্পিকার বলেন, 'বিগত সময়ে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং যারা ভিকটিম (ভুক্তভোগী), তাদের শনাক্ত করে একটি গ্রহণযোগ্য চিত্র তুলে ধরে ভবিষ্যতে যাতে এ ধরনের কর্মকাণ্ড আর সংঘটিত না হয়, সে বিষয়ে সজাগ ও সচেতনতার সঙ্গে কাজ করার উদ্দেশ্যে এই ককাস গঠন করা হয়েছে।'

এ সময় মানবাধিকার লঙ্ঘনকারী যাতে কোনোভাবেই ভুক্তভোগী সাজার চেষ্টা করতে না পারে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে এর আগে এ ধরনের সংসদীয় ককাস গঠিত হয়নি উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, 'এই কমিটিকে একটি কার্যকর কমিটি হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।' এ লক্ষ্যে আইন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ককাসটিকে একটি শক্তিশালী পরিকাঠামো হিসেবে দাঁড় করাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে নির্বাহী বিভাগকে নিরপেক্ষভাবে কাজ করে এই ককাসের কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।

ককাসের সভাপতি ও সংসদ সদস্য ফাহিমা নাসরিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ককাসের সদস্য হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমাদ বিন কাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনজ।

রাজনীতি বিভাগের আরও খবর

জামায়াতের ৭৭ জেলা-মহানগর আমিরের নাম ঘোষণা, নতুন মুখ ২৭ জন
রাজনীতি

জামায়াতের ৭৭ জেলা-মহানগর আমিরের নাম ঘোষণা, নতুন মুখ ২৭ জন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৭টি জেলা ও মহানগরে নতুন আমির নির্বাচিত হয়েছেন; বাকিগুলোতে …

বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই, প্রেসক্লাবে বললেন ড. কামাল হোসেন
রাজনীতি

বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই, প্রেসক্লাবে বললেন ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রণীত ১৯৭২ সালের সংবিধানকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড.…

শ্রমিক আন্দোলন ন্যায্য ও যৌক্তিক, সরকার ভুলভাবে সামলাচ্ছে: ঢাকা মেডিকেলে নাহিদ
রাজনীতি

শ্রমিক আন্দোলন ন্যায্য ও যৌক্তিক, সরকার ভুলভাবে সামলাচ্ছে: ঢাকা মেডিকেলে নাহিদ

সরকার ভুলভাবে সামলানোর চেষ্টা করায় পোশাকশ্রমিকদের আন্দোলন বর্তমান পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসল…

রাজনীতি

২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খননের রোডম্যাপ সরকারের, লক্ষ্য দৈনিক ১,৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় সংকটের মধ্যে দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খনন ও ওয়ার্কওভারের একটি রোডম্যাপ তৈ…