…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, হোটেলে উঠতে হলো নিকোলাস কেজকে

নিজস্ব প্রতিবেদক
মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, হোটেলে উঠতে হলো নিকোলাস কেজকে
ছবি: সংগৃহীত

হলিউড তারকা নিকোলাস কেজ সাময়িকভাবে নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ক্যালিফোর্নিয়ার মালিবুতে তাঁর সমুদ্রতীরবর্তী ম্যানশনের সামনে বিশাল একটি গর্ত তৈরি হওয়ায় পরিবার নিয়ে তাঁকে এখন হোটেলে থাকতে হচ্ছে। বাড়িটির দাম ১০ দশমিক ৫ মিলিয়ন ডলার।

গত ৮ সেপ্টেম্বর বাড়িটির ড্রাইভওয়েতে গর্তটির সৃষ্টি হয়। এটি ২৫ ফুট গভীর এবং ৩০ বাই ৬০ ফুট আকারের। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শুরুতে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা শক্তিশালী সামুদ্রিক ঝড় মারি, প্রবল বৃষ্টি ও উপকূলীয় তীব্র ভাঙনের কারণেই এই বিপর্যয় ঘটেছে।

গর্ত তৈরির সময় ড্রাইভওয়ের পিচ ও কংক্রিট ফেটে ধসে পড়ে। সেই সঙ্গে একটি নির্মাণাধীন সাইটের কিছু অংশও গর্তে তলিয়ে যায়।

এই ঘটনার পর কেজের বাড়িসহ আশপাশের ৩১টি বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মালিবু শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বিপজ্জনক পরিস্থিতির কারণে সাতটি বাড়ি পুরোপুরি বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বাকি ২৪টি বাড়ি ‘রেড-ট্যাগ’ করা হয়েছে। রাস্তা ধসে যাওয়ায় ওই এলাকায় ফায়ার সার্ভিস বা পুলিশের গাড়ি যাওয়ার কোনো উপায় নেই বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেস কমিক কনের এক প্যানেলে অংশ নিয়ে নিকোলাস কেজ নিজের আবাসন পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমি এখন কিছুটা গৃহহীন অবস্থায় আছি। মালিবুতে আমার বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তাই এখন একরকম হোটেলেই দিন কাটাচ্ছি।’

সংবাদমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, কেজ তাঁর বাড়িটি বাঁচাতে এরই মধ্যে লড়াই শুরু করেছেন। বিপর্যয়ের কয়েক দিনের মধ্যেই তিনি কর্তৃপক্ষের কাছে তিনটি জরুরি অনুমোদনের আবেদন করেন।

এর মধ্যে ঢেউয়ের আঘাত ও ভাঙন ঠেকাতে বাড়ির বাইরে বালুর বস্তা ফেলার অনুমতি পেয়েছেন তিনি। এ ছাড়া গর্ত থেকে পিচ ও কংক্রিটের ধ্বংসস্তূপ সরানো এবং মাটি পরীক্ষার জন্য খননকাজেরও অনুমোদন দেওয়া হয়েছে তাঁকে।

কাজের ক্ষেত্রে কেজকে শিগগিরই এইচবিওর ‘ট্রু ডিটেকটিভ’ সিরিজের পঞ্চম সিজনে আন্তোনিও বান্দেরাসের সঙ্গে দেখা যাবে। এ ছাড়া ১১ নভেম্বর মুক্তি প্রতীক্ষিত আমাজনের ‘ম্যাডেন’ সিনেমায় ফুটবল কোচের চরিত্রে পর্দায় হাজির হবেন এই অস্কারজয়ী তারকা।

বিনোদন বিভাগের আরও খবর

জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানার পর আজ আদালতে যাবেন পরীমনি
বিনোদন

জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানার পর আজ আদালতে যাবেন পরীমনি

জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ আদালতে যাবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গতকাল তাঁর …

বিনোদন

রজনীকান্তের নতুন ছবি ‘ধর্মন’-এ নায়িকা শ্রীলীলা, পরিচালনায় অশ্বথ মারিমুথু

দক্ষিণী সিনেমার নতুন আলোচিত জুটি রজনীকান্ত ও অভিনেত্রী শ্রীলীলা। প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান পেরিয়ে নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। রজনীকান্ত…

‘দ্য ওয়ে ইউ লুক টুনাইট’-খ্যাত লেটারমেনের সহপ্রতিষ্ঠাতা টনি বুটালা মারা গেছেন ৮৭ বছর বয়সে
বিনোদন

‘দ্য ওয়ে ইউ লুক টুনাইট’-খ্যাত লেটারমেনের সহপ্রতিষ্ঠাতা টনি বুটালা মারা গেছেন ৮৭ বছর বয়সে

দ্য লেটারমেনের সহপ্রতিষ্ঠাতা টনি বুটালা রোববার ১ নভেম্বর ৮৭ বছর বয়সে মারা গেছেন। ব্যান্ডটির মিডিয়া সমন্বয়কারী ট্রেসি ক্লার্ক অ্যাসোসিয়েটেড প্রেসকে…

ভ্যাটিকানে পোপ লিওর সঙ্গে সাক্ষাৎ বব ডিলানের, উপহারে আত্মজীবনী ও জপমালা
বিনোদন

ভ্যাটিকানে পোপ লিওর সঙ্গে সাক্ষাৎ বব ডিলানের, উপহারে আত্মজীবনী ও জপমালা

ভ্যাটিকানে পোপ লিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন গায়ক-গীতিকার বব ডিলান। বুধবার অ্যাপোস্টলিক প্রাসাদে এই সাক্ষাৎ হয় বলে ভ্যাটিকান জানিয়েছে।…