…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরে বহিরাগত অনুপ্রবেশ ঠেকিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান শ্রমিক সংগঠনের

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে বহিরাগত অনুপ্রবেশ ঠেকিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান শ্রমিক সংগঠনের
ছবি: সংগৃহীত

গাজীপুরের পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতা নিরসনে শ্রমিকদের কর্মস্থলে ফিরে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ‘চলমান শ্রম অসন্তোষ নিরসন এবং শিল্প ও শ্রমিকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় করণীয়’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক তমিজ উদ্দিন তনু।

একই সঙ্গে শিল্পাঞ্চলে বহিরাগতদের অনুপ্রবেশ ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং গ্রেপ্তার ও মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।

লিখিত বক্তব্যে তমিজ উদ্দিন তনু বলেন, ‘দেশের অর্থনীতি ও শ্রমিকদের জীবিকা রক্ষায় পোশাক কারখানার উৎপাদনব্যবস্থা সচল রাখা অত্যন্ত জরুরি। শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বহিরাগত কিংবা কোনো স্বার্থান্বেষী মহল যাতে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে সংঘাতের পথ পরিহার করে কর্মস্থলে ফিরে যাওয়া প্রয়োজন।’ সরকার গঠিত মজুরি বোর্ডের ওপর আস্থা রেখে আলোচনার মাধ্যমে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণের আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে যৌক্তিক ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমিকদের বিরুদ্ধে গ্রেপ্তার, মামলা ও দমন-পীড়নের পথ পরিহার করে তাঁদের সঙ্গে মানবিক আচরণ করার আহ্বান জানানো হয়।

কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে শ্রমিকদের কর্মস্থলে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে সংগঠনের নেতারা বলেন, শ্রমিকদের ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে নয়, বরং ভালোবাসা, সম্মান ও আস্থার পরিবেশ তৈরি করেই কাজে ফেরাতে হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম ও আজিজুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরও খবর

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জাতীয়

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও উত্তেজনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি। শ্রমিকরা কাজে…

গাজীপুরের নাওজোড়ে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

গাজীপুরের নাওজোড়ে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চ…

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কারখানায় ফিরছেন শ্রমিকরা, সকালে মহাসড়কে কোনো অবস্থান নেই
জাতীয়

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কারখানায় ফিরছেন শ্রমিকরা, সকালে মহাসড়কে কোনো অবস্থান নেই

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের শিল্পাঞ্চলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা।…

গাইবান্ধায় দাফন হলো তৌফিকের, ১১ মাসের সিয়ামকে নিয়ে কাঁদছেন স্ত্রী সেতু মনি
জাতীয়

গাইবান্ধায় দাফন হলো তৌফিকের, ১১ মাসের সিয়ামকে নিয়ে কাঁদছেন স্ত্রী সেতু মনি

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত হয়ে মারা যাওয়া শ্রমিক তৌফিক হোসেনকে বুধবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্র…