…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কারখানায় ফিরছেন শ্রমিকরা, সকালে মহাসড়কে কোনো অবস্থান নেই

নিজস্ব প্রতিবেদক
কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কারখানায় ফিরছেন শ্রমিকরা, সকালে মহাসড়কে কোনো অবস্থান নেই
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের শিল্পাঞ্চলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। বরং দলবেঁধে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে তাঁদের।

এদিকে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজও মোতায়েন রয়েছে। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি রয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন। তিনি জানান, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির ১২ প্লাটুন, আনসারের ৫ প্লাটুন এবং এসআরবির ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

আরিফ হোসাঈন আরও জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

কয়েক দফায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শ্রমিক বিক্ষোভের কারণে অনেক কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এছাড়া আন্দোলন চলাকালে মুঠোফোনে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

জাতীয় বিভাগের আরও খবর

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জাতীয়

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও উত্তেজনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি। শ্রমিকরা কাজে…

গাজীপুরের নাওজোড়ে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

গাজীপুরের নাওজোড়ে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চ…

গাজীপুরে বহিরাগত অনুপ্রবেশ ঠেকিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান শ্রমিক সংগঠনের
জাতীয়

গাজীপুরে বহিরাগত অনুপ্রবেশ ঠেকিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান শ্রমিক সংগঠনের

গাজীপুরের পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতা নিরসনে শ্রমিকদের কর্মস্থলে ফিরে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে শ্রমিক মুক্তি সং…

গাইবান্ধায় দাফন হলো তৌফিকের, ১১ মাসের সিয়ামকে নিয়ে কাঁদছেন স্ত্রী সেতু মনি
জাতীয়

গাইবান্ধায় দাফন হলো তৌফিকের, ১১ মাসের সিয়ামকে নিয়ে কাঁদছেন স্ত্রী সেতু মনি

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত হয়ে মারা যাওয়া শ্রমিক তৌফিক হোসেনকে বুধবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্র…