সুলতান’স ডাইনের অ্যাকাউন্টস বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ, আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর
জনপ্রিয় রেস্তোরাঁ সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদসংখ্যা দুটি। গত ৪ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে অ্যাকাউন্টিংয়ে বিবিএ। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে দৈনন্দিন লেনদেন, বিল ও ভাউচার সঠিকভাবে নথিবদ্ধ করা, ক্যাশ লেজার ও ব্যাংক অ্যাকাউন্টের হিসাব মেলানো (রিকনসাইল করা) এবং দৈনন্দিন আর্থিক প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে এক বছর চাওয়া হলেও অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
চাকরির ধরন ফুলটাইম এবং কাজ করতে হবে অফিসে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন; প্রার্থীর বয়সসীমা ২৬ থেকে ৩০ বছর। কর্মস্থল ঢাকা।
নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকা বেতন পাবেন। এর পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
