…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

খুলনায় প্রধানমন্ত্রীর উদ্বোধনে পর্দা উঠছে নতুন কুঁড়ি স্পোর্টসের, অংশ নিচ্ছে ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর

নিজস্ব প্রতিবেদক
খুলনায় প্রধানমন্ত্রীর উদ্বোধনে পর্দা উঠছে নতুন কুঁড়ি স্পোর্টসের, অংশ নিচ্ছে ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর
ছবি: সংগৃহীত

খুলনা জেলা স্টেডিয়াম থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ৩টায় 'নতুন কুঁড়ি স্পোর্টসের' দ্বিতীয় আসর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আসরে অংশ নিচ্ছে ১৬ লাখের বেশি শিশু-কিশোর। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় অনলাইনে উদ্বোধনী কার্যক্রম সম্প্রচার করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায় থেকে শিশু ও কিশোরদের খেলাধুলার প্রতিভা বিকাশে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এ এবার রেকর্ডসংখ্যক ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছেন। খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন, যা দেশের ৫০৩ উপজেলায় সম্প্রচারিত হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মোংলা বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে; সেখানে তিনি কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন। এসব কর্মসূচি শেষে তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন, এরপর সড়কপথে খুলনায় যাবেন।

মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।

প্রধানমন্ত্রীর আগমন ও উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নতুন সাজে সেজেছে খুলনা নগরী, শহরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ এবং সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামসহ ভিআইপি যাতায়াতের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা নতুন করে সাজানো হয়েছে। নগরীর সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে স্থান পেয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, মোংলা বন্দর, পাটকল, খ্যাতিমান বিজ্ঞানী ও শিল্পীদের পাশাপাশি খুলনার ইতিহাস-ঐতিহ্য নিয়ে নানা গ্রাফিতি। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

সবচেয়ে বেশি সাজসজ্জা করা হয়েছে খুলনা জেলা স্টেডিয়ামে। এর দেয়ালে আঁকা হয়েছে স্থানীয় ঐতিহ্য, রয়েল বেঙ্গল টাইগার, চিংড়ি চাষ ও জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে নানা বর্ণিল ম্যুরাল ও গ্রাফিতি। স্টেডিয়ামের প্রবেশপথে নির্মাণ করা হচ্ছে নতুন দেয়াল, প্রবেশপথের মেঝেতে বসানো হয়েছে টাইলস, সৌন্দর্যবর্ধনে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ এবং নতুন সাজে তৈরি করা হয়েছে স্টেডিয়ামের মূল ফটকও, সেখানে আকর্ষণীয়ভাবে স্টেডিয়ামের নাম লেখা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লাগানো সব তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে নেতাকর্মীদের লাগানো ফেস্টুন। এবারই প্রথম সরকারপ্রধানের আগমনে যত্রযত্র তোরণ, ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে না। সেই স্থানে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সুসজ্জিত আয়োজন বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, 'প্রধানমন্ত্রীকে স্মরণকালের সেরা সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রূপসার কুদির বটতলা থেকে শুরু করে রূপসা বাইপাস সড়ক হয়ে শেরেবাংলা রোড দিয়ে পাওয়ার হাউস মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত সুদীর্ঘ সড়কের দুই পাশে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে।'

খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, 'প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে খুলনাবাসীর মধ্যে দীর্ঘদিনের উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।'

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, 'খুলনাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। গত ১২ দিনে প্রায় সহস্রাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত ১২ দিন ধরে মহানগরীর প্রবেশপথের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি উন্মুক্ত স্থানের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে শহরকে পরিচ্ছন্ন রাখতে ব্যানার-তোরণ দিয়ে না ঢেকে পরিবেশবান্ধব উপায়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।'

কর্মসূচি অনুযায়ী, সার্কিট হাউসে বিরতি নিয়ে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে মূল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি এবং বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম অরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।

জাতীয় বিভাগের আরও খবর

মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ৪ হাজার ৬৮ কোটি টাকার জেটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর আজ
জাতীয়

মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ৪ হাজার ৬৮ কোটি টাকার জেটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর আজ

এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হে…

এক দিনের সফরে বাগেরহাট ও খুলনার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর
জাতীয়

এক দিনের সফরে বাগেরহাট ও খুলনার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর

এক দিনের সরকারি সফরে বাগেরহাট ও খুলনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেল…

আজ খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় দুটি কর্মসূচি
জাতীয়

আজ খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় দুটি কর্মসূচি

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী।…

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক আতিয়ার রহমান নিহত
জাতীয়

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক আতিয়ার রহমান নিহত

যশোরের ঝিকরগাছায় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়েছে। এ দুর্ঘটন…