…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

আজ খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় দুটি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
আজ খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় দুটি কর্মসূচি
ছবি: সংগৃহীত

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে খুলনা যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রী বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

মোংলার কর্মসূচি শেষ করে সড়ক পথে খুলনায় যাবেন তিনি। খুলনা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নুতন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

খুলনা ও বাগেরহাটে প্রধানমন্ত্রীকে বরণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

জাতীয় বিভাগের আরও খবর

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর
জাতীয়

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর

বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা অয়েলের ডিপো থেকেই ধাপে ধাপে গায়েব হয়েছে জেট ফুয়েল। গত ১১ মার্চ ঢাকায় ৭২ হাজার লিটা…

জাতীয়

মিরপুরকে সুন্দর ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তোলা হবে, গার্লস আইডিয়ালের ফুটওভার ব্রিজ ৩০ নভেম্বরের মধ্যে: ডিএনসিসি প্রশাসক

শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় মিরপুরকে একটি সুন্দর ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্…

ঢাকায় জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ, রিকশায় এসে পালাল দুর্বৃত্তরা
জাতীয়

ঢাকায় জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ, রিকশায় এসে পালাল দুর্বৃত্তরা

রাজধানীর শেরেবাংলা নগরে (সাবেক গণভবন) জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।…

প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণে চার প্যাকেজের চুক্তি সই
জাতীয়

প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণে চার প্যাকেজের চুক্তি সই

রাজধানীর প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণে চারটি প্যাকেজের চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এসব প্য…